( খন্ড ৫ )
রুবেল এলাকার যে ঘনিষ্ট বন্ধুগুলো ছিলওদের কাছে যা ঘটছে সব খুলে বলল ।
বন্ধুরা কেউ কেউ বলছে ধুর ব্যাটা মন
খারাপ করিসনা একটা মেয়ে গেছে এইরকম
কত মেয়ে পাবি । এরমধ্যে লিমন বলছে
আমাকে দেখ আমি তিনটা মেয়ের সাথে
একসাথে প্রেম করি । দেখ দোস্ত ভুলে যা
সবই ভোলা যায় একটু শুধু নিজেকে বদলে
নিলেই হবে ।
রুবেল বলল ঐ হাসি যা কখনই ভোলা সম্ভব
না বলে চলে গেল কিছুদিন বন্ধুদের সাথে
আড্ডা দেয় ঠিকই আগের মত নয় মনমরা হয়ে
তার কাছে জীবনটাই এখন দূঃসহ মনে হয় ।
বন্ধুরা মাঝেমধ্যে এলাকায় বড় ধরনের
ফিটিংয়ের টাকা পেলে মদ এনে খেত ।
রুবেলকে এর আগেও অনেকবার ডেকেছে সে
কখনো খায়নি ঐ দিন টাকা পেয়ে একবন্ধুকে
দিয়ে আনতে পাঠিয়েছে ।
বিকাল বেলা আমান সহ আরও দশজন বন্ধু
এলাকায় এসেছে । আমান রুবেলকে আলাদা
ডেকে নিয়ে বলছে দোস্ত কিভাবে বলি
তোকে কথাটা বুঝতে পারছি না । রুবেল কি
বলবি বল । আমান দোস্ত মুনমুনকে একদিন
আমাদের এলাকার গলির মোড়ে পেয়ে তার
সাথে কথা বললাম তোর সব কথা যা তুই
আমাকে বলেছিলি আরও বলেছি তোর মামি
কি করছে কোন তুই এলাকায় ফিরে আসলি সহ
সব ।
সে শোনার পর আমাকে বলে দেখেন ভাইয়া
আমি তখন তাকে শুধু বন্ধু মনে করেই তার
সাথে কথা বলতাম হাসতাম । আমি তখন
বুঝতাম না ভালবাসা কি জিনিষ তারপর
যদি জানতাম হয়তো আমাদের সম্পর্ক
অন্যরকম হতে পারত যেটা হয়নি আসলে
কপালে ছিলনা তাই হয়তো হয়নি । এখন আমি
বিবাহিত আমার স্বামী আছে তাকে বলবেন
আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে
।
রুবেল আমানের মুখ থেকে কথাগুলো শুনে
একটা দির্ঘশ্বাস ছাড়লো । বলল দোস্ত
দেখি চেষ্টা করে ওকে ভুলতে পারি কিনা?
সেইদিন নিজ আগ্রহে বন্ধুদের সাথে মদ
খেয়েছিল ।
রুবেল যখন গার্মন্টসে চাকরি করতো তখন
নীলা নামের একটি মেয়ে তাকে পছন্দ
করতো অনেকবার তাকে বলতে চেয়েছিল ।
রুবেল তখন ছোট প্রেম কি সেটা বুঝত না সে
মেয়েটা রুবেলদের এলাকায় থাকত একদিন
রুবেলকে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়
ডাকলো বলল রুবেল ভাইয়া কথা আছে আপনার
সাথে রুবেল বলেন কি বলবেন নীলা আচ্ছা
আপনার সাথে কোন মেয়ের সম্পর্ক আছে কি?
রুবেল না কেন বলুনতো?
নীলা না মানে কিভাবে বলি সেই
গার্মন্টসে চাকরি করার সময় থেকে
আপনাকে আমার পছন্দ আপনার মনে আছে
আমরা যখন দুপুরে খেতে বসতাম তখন আমি
আপনাকে ভাল ভাল রান্না করা খাবার
খাওয়াতাম । রুবেল হে মনে আছে । নীলা
দেখেন আমার আপনাকে ভাললাগে আমি
আপনাকে ভালবাসি আপনি কি আমাকে
ভালবাসবেন ? রুবেল এখন বলতে পারব না
পরে জানাব ।
নীলা বলে আপনি আমাকে সকালে যখন আমি
গার্মন্টসে যাই তখন জানাতে পারবেন
কি ? রুবেল কেন ? নীলা হাত চুলকায় আর
না মানে সুখবরটা শুনলে কাজটা ভাল হতো ।
রুবেল আচ্ছা দেখি বলে চলে আসলো ।
রুবেল লিমনকে বললো দোস্ত বলতো এখন কি
করি । লিমন দোস্ত মুনমুনকে ভুলতে চাইলে
নীলাকে আকড়ে ধরে রাখ ।
পরেরদিন এত সকালে সে খুব একটা উঠেনা
তার উপর গার্মন্টসের লোকজন যায় রাস্তার
মোড়ে এভাবে এলাকার মধ্যে দাড়িয়ে
থাকলে লোকজন কি ভাবে তাই রাস্তার শেষ
মাথায় একটা দোকানের আড়ালে দাড়িয়ে
রইল ।
নীলা যেখান দিয়ে আসে কোথাও তাকে
পেলনা শেষে ঐ দোকান ক্রস করে চলে যাবে
রুবেল এই নীলা । তারপর দুজন কথা বলছে
নীলা বলে কি ভাবছেন? রুবেল হ্যা না হলে
কি এত সকালে আসি ।
বলল ঠিক আছে তুমি যখন এত পছন্দ করো
আমাকে আমি না করে কিভাবে থাকি ।
বলে সায় দিয়ে অর্থেক রাস্তা থেকে রুবেল
চলে আসলো………
কি ভাবছেন রুবেল নতুন করে আবার জেগে
উঠবে না এখানেও ঝামেলা আছে । রুবেল
এখানেও ঠক খাবে….সেটা জানতে সাথেই
থাকুন.......

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন