রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

love storis-ভালোবাসার গল্প


আরেহ ধুর, কথা বলোনাতো ( বিরক্তির
সাথে মেয়েটি বলে উঠল )
: আচ্ছা, আর চারটা কথা । ( ছেলেটি মিনতি
করল )
: একটাও না ।
: প্লিজ । চারটাই তো ।
: বলে ফেলো ।
: তুমি আমায় একবারও মনে করোনা ।
: আমি জানতাম এই গুলোই বলবা । তাই না
করেছিলাম ।
: আচ্ছা আর এসব না । এবার সিরিয়াস ।
: বলো বাট নো ন্যাকামি ।
: আচ্ছা আমি যদি আর কথা না বলি ?
: বলো না ।
: তোমায় যদি ভালো না বাসি ?
: বাসতে হবে না ।
: এভাবে বললে আর আসব না কিন্তু । ( রাগ
জড়ানো কন্ঠে )
: ওকে যাও প্লিজ । আমায় পড়তে দাও ।
কথাটা বলে মানসী কিছুক্ষন চুপ করে থাকল
। নাহ, কেউ কথা বলছে না ।
মানসী ডাকল,
: এই চুপ কেন ?
: _____
: কথা বলবেনা ?
: _____
: আচ্ছা সরি । আর বকা দিব না তোমায় ।
: _____
মানসী বুঝল স্বচ্ছ আর কথা বলবেনা ।
মানসী পড়তে বসল । কিন্তু এ কি, মানসীর
পড়ায় একদম মন বসছেনা । সে একটু পানি
খেয়ে নিল । পড়ার টেবিলে বসেই সে
চোখটা বন্ধ করে ভাবতে লাগল..
মানসী তখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে যখন ওর
স্বচ্ছর সাথে পরিচয় হয় ।
: এই মেয়ে ।
(পিছনে ঘুড়ে তাকিয়ে) : কে ? আমি ?
: হ্যা, তুমিই । তুমি কোন বাসায় থাকো ?
: জানিনা । (মানসী ঘুড়ে আবার হাটতে শুরু
করল।)
: আরেহ শোনো তোহ....
মানসী থেমে গিয়ে বলল, "বাসায় যাচ্ছি"
: হ্যা , আমিও বাসায় যাব । আমি তোমাদের
পাশের বাসায় থাকি । চলো একসাথে যাই ।
পুরো পথ চুপ থেকে ওরা দুজন হেটে বাসায়
গেল।
: আজ যাই । আর হ্যা, আমি স্বচ্ছ ।
: আচ্ছা । আপনি ক্লাস এইটে পড়েন, দুইতলায়
থাকেন, ২০২ ফ্লাটে, শেষ পরিচয় ।
(কথাটা বলেই মানসী দ্রুত হেটে গেল ।)
স্বচ্ছ বিস্মিত হয়ে ওর যাওয়ার পথে
তাকিয়ে রইল ।
এভাবেই পরিচয় হয় ওদের । স্বচ্ছর সাথেই
আস্তে আস্তে বেড়ে ওঠে মানসী । খেলাধুলা
থেকে শুরু করে পড়ালেখা পর্যন্ত সব
কিছুতেই জড়িয়ে আছে স্বচ্ছ । স্বছকে
ঘিরেই মানসীর পৃথিবী ।
চোখ খুলে তাকায় মানসী । আর কিছুই সে
মনে করতে পারছে না । মাথাটা ধরে আসছে
। ঝিম মেরে বসে আছে সে । একটা কাহিনী ,
কল্পনার মানব আর কতটুকুই বা শান্ত রাখতে
পারে মাথাটাকে ।
হ্যা , কল্পনা । স্বচ্ছ নামের কারোও
অস্তিত্ব পৃথিবীতে নেই । মানসীর কল্পনার
মানব "স্বচ্ছ"। নাম তার সচ্ছ হলেও তার
পুরোটাই অস্বচ্ছ । মাঝে মাঝে মানসীর খুব
বিরক্ত লাগে এই ব্যাপারটা নিয়ে । কিন্তু
তারপর ও সে স্বচ্ছকে ভেবে যায়, কথা বলে
যায়, খুনসুটি করে যায় অস্বচ্ছ স্বচ্ছর সাথে

কিন্তু কেন কথা বলে সে ?
সে স্বচ্ছকে ভালোবাসে ?
স্বচ্ছর সাথে না তার প্রেমের সম্পর্ক, না
বন্ধুত্বের তারপরও কেন এমন হয় ?
তাহলে কি মানসী পাগল ?
নাহ , সে তো সুস্থ । দিব্যি ভাল আছে । তবে
আশেপাশের মানুষ গুলোকে তার কাছে ভীষন
পাগল মনে হয় । কেন মনে হয় জানেনা সে,
জানার ইচ্ছেও তার নেই । কিছু কিছু মানুষ
থাকে যারা সত্যিই খুব একা । যাদের
একাকিত্বের সঙ্গী হয় স্বচ্ছর মত মানুষগুলো
। যাদের আপন বলতে শুধু একজনই থাকে । যার
সাথে দিনের পর দিন শুধু আড়ালেই কথা হয়
। যার পৃথিবীতে অস্তিত্ব থাকেনা ।

শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।