বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

একটি শিহ্মণীয় গল্প



গাঁয়ের এক যুবতী রমনী একটু দুরের এক কূয়া থেকে জল তুলছিল । পাশ
দিয়ে এক বুড়ো হেঁটে যাচ্ছিল । যুবতীকে দেখে তার মনে হল, এই
নারী জাতির মাঝে এমন কী শক্তি ও কৌশল ও ছলনা রয়েছে, যা
দিয়ে তারা রাজাকে - ফকির, বীরকে ভীরু , পাথরকে - মোম,
বুড়োকে যুবক বানিয়ে ইচ্ছেমত খেলাতে পারে । তখন বুড়ো এসে
তার মনের কথাগুলো ঐ যুবতীকে বললো । বুড়োর কথা শুনে যুবতী
তার শাড়ির অধিকাংশ খুলে ফেলল । চুল গুলো এলোমেলো করে,
আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল । বুড়ো তখন
মেয়েটিকে বললো, মা আমি তোমার কাছে একটা জিনিস জানতে
চাইলাম, আর তুমি কিনা আমার সাথে ছলনা করে, আমাকে এখন
মানুষের হাতে মার খাওয়াবে । তিনি কেঁদে ফেললেন এবং
বললেন এটাই কি তোমাদের আসল রূপ । ঐদিকে লোকেরা লাঠি
নিয়ে ছুটে আসতে দেখল, তখন সে কূয়া থেকে এক বালতি জল তুলে
সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিলো এবং বুড়োর
কাপড় ও কিছুটা ভিজিয়ে দিল ও জোরে জোরে হাপাতে লাগলো ।
লোকেরা এসে জিজ্ঞেস করলো মা তোমার কি হয়েছে? মেয়েটি
বললো আমি কূয়াতে পড়ে গিয়ে চিৎকার করছিলাম তখন বুড়ো
আমাকে কষ্ট করে কূয়া থেকে উঠিয়েছেন । তা না হলে আমি তো
আজ মারাই যেতাম । তখন লোকেরা বুড়ো কে বাড়ি নিয়ে অনেক
খাতির করলো । যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি এসে বললো,
" বাবা " আপনার প্রশ্নের উত্তর কী পেয়েছেন? কিছু কিছু নারী
জাতিরা এই ভাবেই পুরুষদের শিকার করে থাকে । তাই সব সময়
নারীদের কাছে ভদ্রতা বজায় রাখুন, আর ছলনাময়ী নারীর থেকে
নিজেকে দূরে রাখুন , "নাগিনীর ছোবল খেয়েও অনেক মানুষ বেঁচে
যায় । কিন্তু ছলনাময়ী নারীর ছোবলে বেঁচে থাকা বড় কঠিন ।
( সংগৃহীত)

শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।