বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

8-গল্প-ভালোবাসার গল্প


'আপনি যে নাম্বারে ডায়াল করেছেন তা এই
মুহুর্তে বন্ধ আছে ...'
টানা তিনঘন্টা ধরে এই একঘেয়ে কন্ঠ
শুনছে তিনা । রাত সাড়ে এগারোটা বাজে ।
আভাসের বাসায় ফেরার খবর নেই ।
ফোনটাও বন্ধ । টেনশন হচ্ছে ওর ।
বারোটা বাজার পাঁচ মিনিট
আগে ঘরে ঢুকলো আভাস ।
'কোথায় ছিলে এতক্ষণ ? ফোন বন্ধ কেন ?
আমি তো ভয় পাচ্ছিলাম ...'
প্রশ্নের বন্যা বইয়ে দিলো তিনা ।
'অফিসে ছিলাম আবার কোথায় ? চার্জ নেই
তাই ফোন বন্ধ । ভয় পাওয়ার কী আছে ?'
বিরক্ত কন্ঠে জবাব দিয়ে শুয়ে পরার
আয়োজন করলো আভাস ।
মৃদুস্বরে জানতে চাইলো তিনা,
'খাবে না ?'
'খেয়ে এসেছি । লাইটটা নিভিয়ে দিবে ?
ঘুমাবো ।'
চুপচাপ টেবিল
থেকে খাবারগুলো ফ্রীজে তুলে রাখলো তিনা ।
অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আভাসের
প্রিয় খাবারগুলো যত্ন
করে রান্না করেছিলো তিনা ।
দুজনে একসাথে খাবে বলে অপেক্ষা করেছিলো ।
অথচ আভাস খেলোই না ।
মানুষ রোজ বদলায় । তবু সে তুলনায় আভাস
বড্ড বেশি বদলে গেছে । আগে দেখা করার
জন্য অস্থির হয়ে থাকতো ।
মিনিটে মিনিটে ফোন মেসেজ ।
তিনা হাসতো । পাগল একটা । অথচ এখন !
খবরই থাকে না কোন । দু একবার অভিযোগ
করেছিলো ও । আভাসের নির্লিপ্ত জবাব,
'বিয়ের পর এমনটাই হয় ।
রোমান্টিকতা পালিয়ে যায় ।'
আভাস তিনার সেকেন্ড ম্যারেজ ডে ।
বরাবরের মতো আজ ও
দেরিতে ফিরেছে আভাস । অথচ দুজনের
একসাথে বাইরে ডিনার করার কথা ছিলো ।
তিনা সন্ধ্যা থেকে সেজেগুজে রেডী হয়ে বসে আছে ।
ঘরে ঢুকে দায়সারা গোছের
একটা স্যরি বলেই আভাসের কাজ শেষ । ও
নাকি ভুলে গেছিলো ।
আর সহ্য হলো না তিনার । প্রায় ই তো এমন
হচ্ছে । ঠান্ডা গলায় প্রশ্ন করলো,
'আমাকে আর ভালো লাগছে না তোমার তাই
না ?'
'মানে কী ? দেখো বললাম
তো ভুলে গেছি স্যরি , এখন আর সিন ক্রিয়েট
করো না এতো রাতে ।'
'একদিন দুদিন না , রোজ ই তুমি এমন
করো আভাস । এক ছাদের নিচে থাকি অথচ
ঠিকমতো কথাও হয় না আমাদের ।
এভাবে কতদিন ?'
'তিনা আমি টায়ার্ড । চাকরি করে বাসায়
এসে আবার এসব শুনতে ভালো লাগে না ।'
'চাকরী আমিও করি ...'
...
ব্যাগ গুছিয়ে নিয়েছে তিনা । আভাসের
লাইফে ওর কোন গুরুত্ব নেই এখন । অন্তত
কালকের ঝগড়ার পর তাই মনে হচ্ছে ওর ।
কী লাভ এরকম তিক্ত একটা সম্পর্ক টেনে ?
দরজার দিকে পা বাড়িয়েই
থামতে হলো তিনাকে । আভাস ওর হাত
ধরে রেখেছে ।
'কোথায় যাও ?'
'জাহান্নামে ।'
'আমাকে ছাড়া একা একা ওখানে থাকতে পারবে ?'
জবাব দিতে গিয়ে থমকে গেল তিনা । আগের
দিনগুলার মতো , আভাস দুই কান ধরে ওর
সামনে হাঁটু গেড়ে বসেছে ।
'তিনু বাবু স্যরি । আর এমন হবে না ।'
বলতে বলতে দুফোঁটা জল
গড়িয়ে পরলো আভাসের গাল বেয়ে ।
'প্লিজ যেও না ।
তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি ।'
ওর চোখ
মুছে দিয়ে হাসতে হাসতে কেঁদে ফেললো তিনা ।
পাগল একটা !
অতঃপর সেদিন রাতে আবার তিনার চীত্কার
শোনা গেল ,
'আমি সন্ধ্যা থেকে বসে আছি , আজকেও
তুমি দেরী করছো , তুমি একটা ....'
. . . . . . . . . . . ছেলেগুলো এরকমই —

শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।