১৮. বিষাক্ত ছোবল(পর্ব-6)
আইয়ুবীর একাকী চলাফেরা ছিল খুবই আশংকা ও বিপদের কারণ ।
‘সুলতানে মুহতারাম। তাঁর গােয়েন্দা বিভাগের প্রধান হাসান বিন আবদুল্লাহ এ ভয়ানক অঞ্চলে পৌঁছার পর এক সময় সুলতানকে সতর্ক করে দিয়ে বললেন, আল্লাহ না করুক, আপনার উপর যদি ফেদাইন ও খৃস্টানদের হত্যা ষড়যন্ত্র সফল হয়ে যায়, তাহলে আপনার হয়তাে কোন ব্যক্তিগত ক্ষতি হবে না, কিন্তু মুসলিম মিল্লাত অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। তারা তাদের রাহবার হারিয়ে অসহায় হয়ে পড়বে। আপনার মত নেতা পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার।
যদি কখনাে এমন দূর্ঘটনা ঘটে যায়, তখন আমরা জাতির কাছ মুখ দেখানাের যােগ্য থাকবাে না। পরবর্তী বংশধররা আমাদের বলবে ‘সুলতান আইয়ুবীর হেফাজতের জিম্মা কেন তােমরা পালন করতে পারােনি?
যদি আমার মৃত্যু কোন ফেদাইন বা ক্রুসেডারের হাতে আল্লাহ মঞ্জুর করে থাকেন, তবে সে মৃত্যুকে আমি ঠেকাবাে কেমন করে?’ সুলতান আইয়ুবী বললেন, দেশের শাসক যদি তার জীবন রক্ষায় ব্যস্ত থাকেন, তবে তিনি দেশ ও জাতির হেফাজত করতে পারবেন না। যদি আমার মৃত্যু ঘনিয়ে এসে থাকে, তবে আমার কাজ দ্রুত শেষ করতে দাও। আমাকে রক্ষীদের হাতে বন্দী করে রেখাে না। আমার উপর বাদশাহীর বিলাসিতা চাপিয়ে দিও না। তােমরা তাে জানাে আমার ওপর আন্তর্জাতিক গুপ্তঘাতকরা কতবার আঘাত করেছে। আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচিয়েছেন, এখনও তিনিই আমাকে রক্ষা করবেন।'
তাঁর নিজস্ব রক্ষী বাহিনী তাঁর নিরাপত্তার জন্য বরাবরই উৎকন্ঠিত ছিল এবং নিরাপত্তা রক্ষায় যথাসাধ্য চেষ্টাও করেছিল, কিন্তু দেখা গেছে সবকটি আক্রমণের সময়ই তিনি ছিলেন একা।
সুলতান আইয়ুবী কখনােই নিজের নিরাপত্তার বিষয়টিকে তেমন গুরুত্ব দিতেন না। তিনি তার নিজস্ব রক্ষীদের কোন এক স্থানে দাঁড় করিয়ে রেখে একাই টিলা বা উপত্যকার আড়ালে অদৃশ্য হয়ে যেতেন। হাসান বিন আবদুল্লাহ বিষয়টি জানতেন বলে তিনিও বিশেষ ব্যবস্থা গ্রহণ করে রেখেছিলেন। দূরে থাকলেও দেহরক্ষীরা সুলতান আইয়ুবীর উপর দূর থেকেই দৃষ্টি রাখতাে।
কেউ জানতাে না, কিছুদিন থেকেই চারজন খুনী আইয়ুবীকে হত্যা করার জন্য সে এলাকায় এসে আস্তানা গেড়েছিল এবং পাহাড়ে, জঙ্গলে ঘুরে বেরিয়ে সুলতানকে হত্যার সুযােগ খুঁজছিল। এরাই সেই চার ফেদাইন খুনী, যাদের সম্পর্কে আছিয়াত দুর্গে শেখ মান্নান গুমাস্তগীনকে বলেছিল।
এখানে এসেই ওরা পরিকল্পনা করলাে, যেহেতু এটা যুদ্ধ কবলিত এলাকা, তাই শরণার্থী হয়ে ওরা সুলতান আইয়ুবীর কাছে যাবে এবং সুযােগ মত তাকে হত্যা করবে।
কিন্তু সুলতানের কাছে এসে তাদের আফসােসের সীমা রইলাে না। তারা যখন দেখলাে সুলতান আইয়ুবী রক্ষী ছাড়া একাই ঘােরাফেরা করেন, তখন তারা এই বলে আফসােস করতে লাগলাে, হায়, যদি সঙ্গে তীর ধনুক নিয়ে আসতাম! তাহলে সুযােগ মত তীর মেরেই তাকে শেষ করে দিতে পারতাম।
কিন্তু তারা সঙ্গে করে তীর-ধনুক আনেনি, কেননা তাতে ধরা পড়ার ভয় ছিল। তাদের কাছে যদি একটি ধনুকও থাকতাে তবুও গােপন স্থান থেকে নিশানা করতে পারতাে, কেননা সেখানে লুকানাের মত যথেষ্ট জায়গা ছিল এবং তীর মেরে সহজে পালিয়ে যাওয়ারও সুযােগ ছিল। তারা তাদের লম্বা খঞ্জরের বাটে হাত বুলাতে বুলাতে এই আফসােসই করছিল।
ওদিকে আন নাসের লিজাকে ঘােড়ার পিঠে বসিয়ে দ্রুত ছুটছিল তুর্কমানের দিকে। সুলতান আইয়ুবীকে হত্যা করতে চার ফেদাইন খুনী রওনা হয়ে গেছে, এ কথা শােনার পর কেউ জানতাে না, কিছুদিন থেকেই চারজন খুনী আইয়ুবীকে হত্যা করার জন্য সে এলাকায় এসে আস্তানা গেড়েছিল এবং পাহাড়ে, জঙ্গলে ঘুরে বেরিয়ে সুলতানকে হত্যার সুযােগ খুঁজছিল। এরাই সেই চার ফেদাইন খুনী, যাদের সম্পর্কে আছিয়াত দুর্গে শেখ মান্নান গুমাস্তগীনকে বলেছিল।
ঘােড়ার গতি আর বাড়াতে পারছিল না। তাছাড়া রাস্তায় ঘােড়ার বিশ্রাম এবং পানি পান করানাের দিকেও তাকে নজর রাখতে হচ্ছিল।
ওদিকে সুলতান আইয়ুবী নিজের নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ বেখেয়াল হয়ে এগিয়ে যাচ্ছিলেন এজাজ দুর্গের দিকে। চার খুনী গােপনে তাকে অনুসরণ করতে লাগলাে।
সুলতান যে এলাকা অতিক্রম করছিলেন, সে এলাকায় কোন সৈন্য ছিল না, কোন জনবসতিও ছিল না। ফেদাইনরা বন্য পশুর শিকারীর বেশে তাকে অনুসরণ করে এগিয়ে চললাে।
সূর্য অস্ত চলে গেল, আন নাসের লিজাকে নিয়ে তখনো ঊর্ধশ্বাসে ঘােড়া ছুটিয়ে চলেছে। কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে ঘােড়াটি কাহিল হয়ে পড়লাে। ঘােড়াটির চলার গতি ক্রমে ধীর হয়ে আসতে লাগলাে। আন নাসের বুঝতে পারলাে, ঘােড়াকে যতই তাড়া করা হােক, সে আর দ্রুত চলতে পারবে না।
আন নাসের বােঝার ভার কমানাের জন্য ঘােড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে পড়লাে। তারপর ঘােড়ার লাগাম ধরে পায়ে হেঁটে এগিয়ে চললাে।
রাত বাড়তে লাগলাে, কিন্তু সে চলা বন্ধ করলাে না। লিজা তিন চার বার আন নাসেরের দৃষ্টি আকর্ষণ করে বললাে, আমি আর ঘােড়ার পিঠে বসে থাকতে পারছি না। আমার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন আলাদা হয়ে গেছে।'
সবারই তখন বিশ্রাম জরুরী হয়ে পড়েছিল। ঘােড়াটি ক্লান্ত হয়ে পড়েছিল। আন নাসের নিজেও ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তিতে ভেঙ্গে পড়েছিল। কিন্তু সে থামলাে না, বরং লিজাকে বললাে, ‘তােমার ও আমার প্রাণের চেয়ে সুলতান আইয়ুবীর জীবনের মূল্য অনেক বেশী। আমি যদি থেমে যাই, আর কখনাে শুনতে পাই, সুলতান আইয়ুবী নিহত হয়েছেন, আমি মনে করবাে, ফেদাইনরা নয়, সুলতান আইয়ুবীকে আমিই খুন করেছি।'
লিজা আর কোন কথা বললাে না, সে অর্ধ চেতন অবস্থায় ঘােড়ার পিঠ খামচে পড়ে রইলাে।
সারা রাত এভাবেই পথ চললাে ওরা, কোথাও থামলাে না। সকাল হলাে। আন নাসের তখনাে পা টেনে টেনে পথ চলছে। লিজা ঘােড়ার পিঠে মাথা রেখে শুয়ে আছে।
ঘােড়াটিও পা টেনে টেনে এগুচ্ছিল, হঠাৎ সামনে এক স্থানে ঘাস ও পানি দেখে দাঁড়িয়ে গেল। লিজা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পথ চলছিল, ঘােড়াটি থামতেই হঠাৎ গতি পড়ে যাওয়ায় সে চমকে উঠে বসে পড়লাে এবং আন নাসেরের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বললাে, “দেখাে, খােদার কসম লাগে, এই অবােধ প্রাণীটিকে আর এভাবে টেনে নিও না! একে কিছু খেতে দাও, পানি পান করাও!
আন নাসের ঘােড়াটিকে ছেড়ে দিল। লিজাকে ধরে নামালাে ঘােড়া থেকে। ঘােড়াটি পানি পান করে তাজা ঘাসের ভেতর মুখ ডুবিয়ে দিল।
ঘোড়াটির পেট তখনাে ভরেনি, আন নাসের আবার লাগাম ধরে ঘােড়াটিকে চলতে বাধ্য করলাে। ঘােড়াটির দৌড়ানাের ক্ষমতা থাকলেও প্রভুর ইচ্ছা সে বুঝতে পারলে, চলতে লাগলাে ঘােড়া।
লিজার চেহারা দুঃখী মেয়েদের মত করুণ ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মুখ থেকে কোন কথা বের হচ্ছিল না। আন
নাসেরও ক্লান্ত হয়ে পড়েছিল। দানাপানি খাওয়ায় ঘােড়াটি কিছুটা সবল হয়ে উঠলাে, আন নাসের লিজাকে নিয়ে ঘােড়ার পিঠে চেপে বসলাে।
আন নাসের জানতাে না, সুলতান আইয়ুবী এখন কোথায়। সে তুর্কমানের দিকে যাচ্ছিল। সুলতান আইয়ুবী সামনে অগ্রসর হতে হতে কোহে সুলতান’এ পৌঁছে গেলেন। তারপর তিনি সেখান থেকেও অগ্রসর হতে লাগলেন।
আন নাসের চলতে চলতে কোহে সুলতানের কাছে চলে এসেছিল। সে দেখতে পাচ্ছিল, সামনেই কোহে সুলতানের উপত্যকা ।
সে তুর্কমান পৌঁছার চিন্তাতেই বিভাের ছিল । কেমন করে তাড়াতাড়ি তুর্কমান গিয়ে পৌছবে, এ চিন্তা তার শারীরিক অবসাদকে ছাড়িয়ে গিয়েছিল। সূর্য মাথার অনেক উপরে উঠে এসেছে, আন নাসের ঘােড়াকে তাড়া করলাে।
সে সময় সুলতান আইয়ুবী একটি উঁচু পাহাড়ী এলাকা অতিক্রম করছিলেন। তিনি এক জায়গায় থেমে অঞ্চলটি জরিপ করে দেখছিলেন।
সঙ্গী সাথীদের এক স্থানে রেখে একাই অন্য দিকে দেখতে গেলেন তিনি। কি করে কোন পথে বাহিনী পরিচালনা করবেন তারই পরিকল্পনা করছিলেন। তিনি অশ্বপৃষ্ঠ থেকে নেমে একটি টিলার উপরে আরােহণ করলেন এবং তার নক্সা এঁকে নিতে লাগলেন।
চারজন ফেদাইন উপত্যকার পাশে এক গােপন জায়গায় লুকিয়ে
সুলতান আইয়ুবীকে লক্ষ্য করছিল। তিনি পাহাড়ের উপর উঠে এদিক-ওদিক তাকিয়ে দেখছিলেন।
তাকে নিচে নামতে দাও আগে।' এক ফেদাইন সঙ্গীদের বললাে।
‘এতে খুশী হয়াে না। তার দেহরক্ষীরা পাশেই হয়তাে কোথাও লুকিয়ে আছে। অন্য ফেদাইন বললাে।
না, আশেপাশে কেউ নেই। আজকেই আঘাত করার মােক্ষম সময় এবং এখুনি। সাবধান, এমনভাবে তাকে আঘাত করতে হবে, যাতে কোনভাবেই সে বাঁচতে না পারে। অন্য একজন বললাে।
ফেদাইনদের দলনেতা একজনকে লক্ষ্য করে বললাে, 'তুমি একাই আঘাত করার জন্য এগিয়ে যাও। আঘাত পিছন থেকে করবে। প্রয়ােজন হলেই আমরা সামনে যাবাে।'
লােকটি গুপ্তস্থান থেকে রওনা হওয়ার আগেই সুলতান আইয়ুবী টিলা থেকে নেমে এলেন এবং ঘােড়ায় আরােহণ করে অন্যদিকে রওনা দিলেন। বাধ্য হয়ে ফেদাইনরা আবার তার পিছু নিল। তারা একবারই সুলতানকে আক্রমণ করতে চায় এবং সে আক্রমণে সফল হতে চায়। এ রকম আক্রমণের জন্য চাই উপযুক্ত সময় ও পরিবেশ। কিন্তু সুলতান রওনা হয়ে যাওয়ায় তৈরী হওয়া পরিবেশটা নষ্ট হয়ে গেল।
আন নাসের এখনও সুলতান আইয়ুবীর দৃষ্টিসীমা থেকে বহু দূরে। সুলতান আইয়ুবী কিছু দূর অগ্রসর হয়ে আরও একবার ঘােড়া থেকে নামলেন। ঘােড়া থেকে নেমে তিনি আবার অন্য এক পাহাড়ে চড়তে শুরু করলেন। একটু পর সেখান থেকেও নেমে এলেন তিনি।
ঘােড়ার লাগাম ধরে সামনে চলতে শুরু করলেন আইয়ুবী। ফেদাইনরা সামান্য দূর থেকে লুকিয়ে দেখছিল তার কার্যক্রম। সুলতান আইয়ুবী এক স্থানে এসে থেমে গেলেন।
তারপর ঘুরে ফিরে দেখতে লাগলেন জায়গাটি। এটি পাহাড়বেষ্টিত একটি মাঠ। মাঠের সবদিকেই পাহাড়, কোথাও একটু বেশী উঁচু, কোথাও কম।
তিনি ঘােড়ার পিঠে আরােহণ করতে যাচ্ছিলেন, এমন সময় পিছনে কারাে দৌড়ানাের পদধ্বনি শুনতে পেলেন। এক ফেদাইন খুনী লম্বা খঞ্জর হাতে ছুটে আসছিল তার দিকে।
সুলতান আইয়ুবীর বুঝতে বাকী রইলাে না, কি ঘটতে যাচ্ছে। চকিতে তিনি তাঁর খঞ্জর বের করে নিলেন। ফেদাইন খুনী তাকে আঘাত করলাে। সুলতান আইয়ুবী সে আঘাত নিজের খঞ্জর দিয়ে ফিরিয়ে দিলেন। আক্রমণকারী ছিল পাকা খুনী, স্বাস্থ্যবান এবং যথেষ্ট শক্তিশালী। সে প্রচণ্ড শক্তি দিয়ে আঘাত করলাে আইয়ুবীর ওপর। সুলতান সে আক্রমণ ফিরিয়ে দিয়ে পাল্টা আঘাত হানলেন, কিন্তু তাকে ধরাশায়ী করতে পারলেন না।
এবার গােপন স্থান থেকে বেরিয়ে এলাে আরেক ফেদাইন। সেও সুলতানকে আক্রমণ করলাে। তিনি ক্ষিপ্রহন্তে উভয়ের আক্রমণ প্রতিহত করে চললেন।
অবস্থার জটিলতা উপলব্ধি করে আরাে এক খুনী বেরিয়ে এলাে। সুলতান অবস্থা বেগতিক দেখে ঘােড়র আড়ালে আশ্রয় নিলেন।
এক ফেদাইন ঘুরে তাঁকে আবার আক্রমণ করতে গেল, কিন্তু সুলতান তার মুখে এমন জোরে বাম হাতে ঘুষি মারলেন যে, সে পিছন দিকে উল্টে পড়ে গেল। সুলতান সঙ্গে সঙ্গে তার বুকে খঞ্জর বসিয়ে দিলেন। খঞ্জরটি বের করার সময় তিনি এমনভাবে টান দিলেন, লােকটির বুক এফোঁড় ওফোঁড় হয়ে গেল। মারা গেল সে ফেদাইন খুনী।
আরেক ফেদাইন দ্রুত ছুটে এসে পিছন থেকে সুলতানকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহুর্তে সুলতান চটজলদি সরে পড়ে নিজেকে রক্ষা করতে সমর্থ হলেন।
ফেদাইন খুনীর খঞ্জর সুলতানকে বিদ্ধ করলাে না বটে, কিন্তু খঞ্জরের মাথা সুলতানের বাহু ছুঁয়ে গেল। এতে আহত হয়ে পড়লেন সুলতান। কিন্তু আঘাত কতটা গভীর তা দেখার সময় ছিল না, অন্য দুই ফেদাইনও সামনে এসে পড়েছিল সুলতানকে আঘাত করার জন্য। এ সময়ই তীর বেগে ছুটে আসা ঘােড়ার , পদধ্বনি শুনতে পেলেন সুলতান। অশ্বারােহী বন্ধু না শত্রু সেদিকে নজর দেয়ার ফুসরত পেলেন না সুলতান, দুই খুনী একত্রে ঝাঁপিয়ে পড়লাে তার ওপর।
মুহূর্তে একদিকে সরে গিয়ে আত্মরক্ষা করলেন সুলতান, অশ্বারােহী ঝাঁপিয়ে পড়লাে খুনীদের ওপর।
এই অনাকাঙ্কিত আক্রমণে ভড়কে গেল খুনীরা, একজন পালাতে গিয়ে ঘােড়র পায়ের তলে পিষে মারা পড়লাে। বাকী ফেদাইনটিকে ধরে ফেললেন সুলতান আইয়ুবী ।
যুদ্ধ শেষ। এবারও অল্পের জন্য বেঁচে গেলেন সুলতান আইয়ুবী। আল্লাহর অশেষ মেহেরবাণী, তিনি তাঁর প্রিয় বান্দাদের মধ্য থেকে যাঁকে ইচ্ছা এভাবেই রক্ষা করেন।
যখন সুলতানের ওপর আক্রমণ শুরু হয়, তাঁর দেহরক্ষীরা দূরে এক টিলার ওপর দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে পায়। কারণ তারা দূর থেকেও সুলতানের উপর সজাগ দৃষ্টি রাখছিল। তাদের এই সতর্কতা বৃথা যায়নি, আল্লাহ এই সতর্কতার উত্তম পুরষ্কার দান করেন, বাঁচিয়ে দেন সুলতান আইয়ুবীকে।
এই ঘটনা ১১৭৬ সালের মে মাস তথা ৫৭১ হিজরীর জিলকদ মাসে ঘটেছিল। এ ঘটনা সম্পর্কে কাজী বাহাউদ্দিন শাদ্দাদ তার ডাইরীতে লিখেছেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এজাজ দুর্গ আক্রমণের জন্য যাওয়ার পথে তাকে একা পেয়ে ফেদাইন খুনীরা তাঁর ওপর আক্রমণ চালিয়েছিল। আল্লাহ রাব্দুল আলামীনই তাকে বাঁচিয়ে দেন।
মেজর জেনারেল মুহাম্মদ আকবার খান অবশ্য তার বইতে বহু উদ্ধৃতি টেনে ঘটনার কিছুটা ভিন্ন রকম বর্ণনা দেন। তিনি বলেন, সুলতান আইয়ুবী এজাজ দুর্গ অবরােধের জন্য অগ্রসর হচ্ছিলেন। পথে বিশ্রামের সময় তিনি এক তাঁবুতে শুয়ে ছিলেন। এ সময় গুপ্তঘাতক ফেদাইন চক্র তার ওপর হামলা চালায়। কিন্তু তিনি ফেদাইনদের খঞ্জরের আঘাত ব্যর্থ করে দিতে সমর্থ হন।
যুদ্ধ ও সফরের সময় তিনি এক রকমের শক্ত পাগড়ী ব্যবহার
করতেন। আক্রমণকারীর খঞ্জর তাঁর বাহুতে নয়, ওই পাগড়ীতে আঘাত করেছিল। সুলতান আইয়ুবী যখন এ আক্রমণ প্রতিহত করছিলেন তখন তাঁর দেহরক্ষীরা এসে তাদেরকে হত্যা করে।
কিন্তু জেনারেল আকবর খানের চাইতে বাহাউদ্দিন শাদ্দাতের বর্ণনাই অধিক সঠিক বলে মনে হয়। যে ফেদাইন ধরা পড়েছিল, সে স্বীকার করে বলল, আমরা চারজন আছিয়াত দুর্গ থেকে এসেছি।'
প্রাথমিক জবানবন্দীর পর তাকে হাসান বিন আবদুল্লাহর কাছে সােপর্দ করা হলাে। তিনি বন্দীর কাছ থেকে আছিয়াত দুর্গ সম্পর্কে যাবতীয় তথ্য সগ্রহ করে নিলেন। দুর্গে কতজন সৈন্য আছে, তাদের যুদ্ধ করার যােগ্যতা কেমন, অস্ত্রশস্ত্র কেমন আছে, সব স্বীকার করতে বাধ্য হলাে লােকটি। অনুসন্ধানপর্ব শেষ হলে হাসান বিন আবদুল্লাহ সমস্ত রিপাের্ট সুলতান আইয়ুবীকে অবহিত করলাে।
আগামী কাল রাতের শেষ প্রহরে আমরা আছিয়াত দুর্গের পথে অভিযান চালাবাে।' সুলতান আইয়ুবী তার সেনাপতিদের একত্রিত করে বললেন, ‘ফেদাইনদের আড্ডাখানা ধ্বংস করা জরুরী হয়ে পড়েছে সবার আগে।
তিনি সেনাপতিদেরকে অভিযানের সবকিছু বুঝিয়ে দিয়ে তিনি তাঁবুতে প্রবেশ করলেন। সেই সন্ধ্যায় প্রথমে হাসান বিন আবদুল্লাহর নজরে পড়লাে একটি ক্লান্ত ঘােড়া। ঘােড়ার পিঠে দুই আরােহী। সন্ধ্যার
লালিমার দূর থেকে দেখা যাচ্ছিল শুধু কালো অবয়ব। ওদের গতি তুর্কমানের দিকে। একটু দূর দিয়ে ওরা ওদের পাশ কেটে এগিয়ে যাবে।
হাসান বিন আব্দুল্লাহ ওদের গতি রোধ করার জন্য দু’জন কমান্ডোকে পাঠিয়ে দিলেন ওদের পথে। কমান্ডোদের কাছাকাছি চলে এলো ওরা। একদম সামনাসামনি হওয়ার আগ পর্যন্ত কেউ কাউকে চিনতে পারেনি। মুখোখুখি হতে প্রথম আন নাসেরি চিনলো ওদের, একই বাহিনীর লোক ওরা। ওরাও চিনতে পারলো, আরে! এ যে আমাদের হারিয়ে যাওয়া আন নাসের।
অনেকদিন প তিন বন্ধু একত্রিত হলো। চিনতে পেরেই একজন জিজ্ঞাসা করলো, ‘কোথায় হারিয়ে গিয়েছিলে। কেমন আছ তুমি। সঙের এ মেয়েটিই বা কে?’
আন নাসের এসব কোন প্রশ্নেরই জবাব দিল না। বললো, ‘সবই পরে বলবো, আগে বলো সুলতান কোথায়? আমাকে জলদি সুলতানের কাছে নিয়ে চল’
সুলতান নয়, ওরা ওকে নিয়ে গেল হাসান বিন আব্দুল্লাহর কাছে। আন নাসের ওখানে পৌছেই হাসান বিন আব্দুল্লাহকে দেখে বলে উঠলো, ‘আমাকে জলদি সুলতানের কাছে নিয়ে চলুন। তার জীবন বিপন্ন।‘
শান্ত হয়ে বসো। আমাকে সব খুলে বলো। বলো এতদিন কোথায় ছিলে?
লিজাকে পাশের রুমে সরিয়ে দিয়ে আন নাসেরকে নিয়ে একানে বসলো হাসান বিন আব্দুল্লাহ। আন নাসের সব ঘটনা সংক্ষেপে খুলে বলল। আন নাসেরের কাছ থেকে সব রিপোর্ট জেনে নিয়ে হাসান বিন আব্দুল্লাহ বললেন, ‘ তোমাকে সুলতান আইয়ুবীর সাথে দেখা করতে হবে।‘
বিধ্বস্ত আন নাসের এবং লিজাকে সুলতানের সামনে হাজির করা হলো। একটানা পথচলা, ক্ষুধা ও তৃষ্ণায় সে তখন অর্ধমৃত অবস্থায়। লিজার অবস্থা আরও করুন। তার চেহারা তোবড়ানো ফুলের মতো বিবর্ণ। আন নাসের তাদের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সে বিবরন সুলতানকে শুনালো। কোন কথাই গোপন করলো না সে। লিজা সম্পর্কেও সব কথা সুলতানকে খুলে বললো।
সুলতান আইয়ুবী লিজাকে বললেন, ‘ এবার তুমি তোমার কথা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারো।
লিজা নিজেকে একজন অসহায় বন্দীনি ভেবে চুপচাপ বসেছিল আন নাসেরের পাশে। ভাবছিল, আন নাসের তার সম্পর্কে যে বিবরণ দিয়েছে, তাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তার ভাগ্যে। কিন্তু সুলতান তাকে স্বাধীন মত প্রকাশের সুযোগ দেয়ায় সে বিস্মিত ও অভিভুত হয়ে পড়লো। সেও সব কথা অকপটে স্বীকার করে নিয়ে বললো, ‘ আল্লাহর কসম, আমি এখন আর খৃস্টান নই। আমার অতীত অপ্রাধের জন্য আপনি শাস্তি নির্ধারণ করবেন, আমি খুশি মনেই তা মাথা পেতে নিব। তবে যদি মরতে হয়, আমি মুসলমান হিসাবে মরতে চাই।
সুলতান বললেন, ‘মরার কথা ভাবছ কেন মেয়ে? আল্লাহ তার অপরাধী বান্দাদের জন্য তওবার দুয়ার খোলা রেখেছেন। আমার এ অধিকার নেই, তোমাকে সত্যের পথ থেকে সরিয়ে দেই। তুমি মুসলমান হিসাবেই জীবন যাপন করবে। এখন বলো তুমি কোথায় যেতে চাও?
তাহলে আমাকে আন নাসেরের সাথে থাকার অনুমতি দিন। মৃত্যুর আগ পর্যন্ত আমি তার আশ্রয়েই থাকতে চাই।
এ মুহুর্তেই আমি তোমাকে এমন অনুমতি দিতে পারি না। এখন তুমি ঘোরের মধ্যে আছ। তোমাকে দামশকে পাঠিয়ে দেয়া হবে। সেখানে মরহুম নুরুদ্দিন জঙীর বিধবা স্ত্রীর কাছে খুব সুখে এবং নিরাপদেই থাকবে তুমি। আন নাসের কিছুদিন পর তোমার সাথে দেখা করবে। তখন তোমার আবেগ ও ইচ্ছা তার কাছে ব্যক্ত করো। তারপর ভেবে দেখবো, তোমাকে আন নাসেরের আশ্রয়ে দেয়া যায় কিনা।
ওখান থেকে আন নাসের ও লিজাকে আলাদা করে দেয়া হল। পরদিন দামেশকে পাঠিয়ে দেয়া হল লিজাকে আর আন নাসেরকে সুচিকিৎসার জন্য পাঠানো হলো ডাক্তারের কাছে।
দামেশকে লিজার নিরাপত্তা ও আরাম আয়েছে কোন সমস্যা না হলেও অন্তরে তার শান্তি ছিল না। সেখানে তার প্রতিটি প্রহর কাটতে লাগলো আন নাসেরের অপেক্ষায়। কিন্তু লিজাকে নিয়ে ভাব্বার মত অবসর আন নাসেরের ছিল না, সে তখন সুলতান আইয়ুবীর অগ্রগামী বাহিনীর নেতৃত্ব নিয়ে ছুটছে আছিয়াত কেল্লার দিকে। পেছনে সুলতান আইয়ুবীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বিশাল বাহিনী। তাদের টার্গেট ফেদাইন খুনীচক্রের শক্তিশালী আস্তানা আছিয়াত কেল্লা, এজাজ দূর্গ এবং খৃস্টানদের দোসর গাদ্দার মুসলমানদের সর্বশেষ আশ্রয়স্থল হলব শহর। (সমাপ্ত)
পরবর্তী পর্বঃ খুনীচক্রের আস্তানায়
(চলবে)
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন