পহেলা বৈশাখে কি করবি ? " - একলা একলা ঘরে বসে ফেসবুক গুতাবো, টিভি দেখবো আর ঘুমাবো। - বের হবি না ? - নাহরে আমার কপালে ওইসব নাই। - কেন ? - গার্লফ্রেন্ড নাই যে তাই - আমি আছি না ? - তুই ? - হ্যা। আমি তোর ফ্রেন্ড। আর আমি যেহেতু মেয়ে সেহেতু তোর গার্লফ্রেন্ড। - তুই পোলা না মাইয়া সেইটা নিয়ে মাঝে মধ্যেই কনফিউশনে পইড়া যাই। - কি ? - না কিছু না ... আসলে তোর বয়ফ্রেন্ড হওয়ার চেয়ে কোন ছেলের জন্য গলায় দড়ি দিয়ে মরা সহজ। - আমি এতই খারাপ ? - হু ... - যাহ তোর সাথে আর কথা নাই। - আরে আরে ... .. টুট টুট ... ফোনটা কেটে গেছে। মেয়েটা যে কি ! ভাবছে শামীম। এতটুকুতেই রেগে ফায়ার ! মেয়েটার সাথে ওর পরিচয় দুই বছর ধরে। অনেক ভালো একটা মেয়ে। ভাবছে কি করে মেয়েটাকে চমকে দেওয়া যায়। সিদ্ধান্ত নেয় সে, কালকেই তার মনের কথা জানাবে। মোবাইলে মেসেজ দিলো, " কালকে সকাল ১০টায় কলেজ গেটের সামনে থাকিস। তোর সাথে কথা আছে। " কোন রিপ্লাই এলো না। যদিও শামীম ভালো করেই জানে মেয়েটা অবশ্যই যাবে। তার মেসেজ মেয়েটি কোন ভাবেই ফেলতে পারবে না। পরদিন পহেলা বৈশাখ ... লাল রঙের একটা পাঞ্জাবি, সাথে সাদা পায়জামা পড়ে রওনা দিলো সে। কলেজ গেটের সামনে এসে দেখে লাল সাদা শাড়ি পড়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে। শাড়িতে এমনিতেই বাঙালী নারীদের রূপসী লাগে আর এই মেয়েকে তো মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোন পরী ! " শুভ নববর্ষ, নিশি! " - শুভ নববর্ষ। বেশ গম্ভীরভাবে জবাব দেয় মেয়েটা। - এখনো রাগ করে আছিস ? উত্তর নেই কেবল মাথা নাড়ায় নিশি। সাথে করে আনা গোলাপটা বাড়িয়ে ধরে শামীম ... " আই ... আই লাভ ইউ ! " - বুদ্ধু !! আজকে কি রোজ ডে, নাকি ভ্যালেন্টাইন্স ডে যে গোলাপ আনছোস ? - তো আর কি আনবো ? - ইলিশ আনতে পারলি না ? - ইলিশ ! - হু। আর এমনে প্রপোজ করলে আমি তো দূরে থাক রাস্তার কুত্তাও তোরে লাত্থি মারবে। - তাইলে কেমনে কি ? - অন্যভাবে কর। - আচ্ছা ... " তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত.. আমি যে সময় জানি না……. " - ফালতু ! আমি তোর ঘুম হইতে পারবো না, তুই যে মরার মত ঘুমাস ! - " তুমি আমার পহেলা বৈশাখের ইলিশ মাছ, তবু তোমায় আমি রান্না করে খাই না তুমি আমার ভ্যালেন্টাইনস ডের গোলাপ, তবু তোমায় নিয়ে কাউকে প্রপোজ করি না তুমি আমার কোরাবানীর গরু, তবু তোমায় কোরাবানী দিয়ে ওয়াজিব পালন করি না তুমি আমার যে আর কত কি তা আর বলতে পারবো না " - হারামি, কুত্তা, বদমাইস, ইতর ! আমি তোর কোরাবানীর গরু ? আজকে তোর একদিন কি আমার একদিন ! - হেহেহে গালি দেখি ফোর ইন ওয়ান প্যাক হয়ে গেছে। - আবার দাঁত কেলাস কেন ? - এমনি। আই লাবু এবার একটু লালচে আভা নিশির চেহারায় ! তারও বলতে ইচ্ছে করছে কিন্তু ... কিন্তু পারছে না, ভীষণ লজ্জা হচ্ছে তার !
আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।
4 coment rios:
nice
wp
m
Nice
Nice
একটি মন্তব্য পোস্ট করুন