বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

তুষার কন্যা .


আবীর অপলক মেয়েটার দিকে তাকিয়ে আছে।জেনো কোনো এক মায়াবী ঘোরে সে হারিয়ে গিয়েছে।এর আগে যে আবীর আর কোনো মেয়েকে দেখেনি ঠিক তা না। অনেক মেয়ে দেখেছে।কিন্তু এ মেয়েটা তাদের সবার থেকে আলাদা।কারো চেহারা এত মায়াবী হতে পারে এই মেয়েটাকে না দেখলে হয়তো আবীর বুঝতেও পারতোনা।
--- কিরে, এত মনযোগ দিয়ে কি দেখচ্ছিস।(নিলয়)
--- কই কিছু না তো।এমনি চারপাশের সাজগোছ দেখছিলাম।(হঠাৎ আবীরের বন্ধু নিলয়ের ডাকে বাস্তবতায় ফিরে এসে আবীর কথা গুলো বলে)
---- সত্যি গ্রামে ও যে পহেলা বৈশাখে এত সুন্দর করে মেলা উদযাপন করা হয় তোর সাথে তোর গ্রামে না আসলে জানতেই পারতাম না।( নিলয়)
--- হুম।(আবীর)
নিলয় আবীরকে আরো অনেক কিছুই বলে কিন্তু আবীরের ঐ সব দিকে কোনো খেয়ালই নেই। আবীরের দু চোখ তখন শুধু সেই মেয়েটাকে খোঁজ করছিলো।একটুর জন্য আবীর মেয়েটাকে হারিয়ে ফেলেছে।
সারাদিন মেলায় ঘুরে সন্ধ্যায় ঘরে এসেও সে একটুর জন্যও মেয়েটার কথা ভুলতে পারেনি।সে সারা রাত জেগে মেয়েটার কথা ভাবতে থাকে।মেয়েটাকে দেখেই সে প্রথম নজরে তাকে ভালোবেসে ফেলেছে।লাভ এট ফাস্ট সাইট যাকে বলে।আর বারবার নিজেকে প্রশ্ন করতে থাকে কে ছিলো সে মেয়েটি।কি নাম তার।নিজে নিজে আবীর মেয়েটার নাম তুষার কন্যা রেখে দেয়।আবীরের কাছে মেয়েটি তুষার কন্যার মত মনে হয়।
অন্যদিকে আজ মেঘলাও তার বান্ধুবীদের সাথে অনেক মজা করেছে।সবাই মিলে লাল,সাদা শাড়ী পড়েছে। তাদের সব বান্ধুবীদের মধ্যে মেঘলাকেই সবচেয়ে সুন্দর দেখিয়েছিল। তার উপর মেঘলা দেখতে ভয়ংকর সুন্দর।তার গায়ের রঙ রূপকথার গল্পের তুষার কন্যার মত।তার ডান গালের ঠোঁটের নিচের হালকা তিলটা জেনো তার চেহারায় মায়া হাজার গুন বাড়িয়ে দেয়।
পরের দিন সকালে
-- মেঘলা তোমার মনে আছে তো আজকে তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে।( বাবা)
-- কই নাতো। আমি তো কিছুই জানিনা।(মেঘলা)
--ওহহ! তৈরি থেকো।যেকোনো সময়ে তারা চলে আসবে।(বাবা)
-- কিন্তু বাবা আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত না।আমার পড়া লেখা এখনো শেষ হয়নি।(মেঘলা)
-- পড়া লেখা বিয়ের পরেও করতে পারবে।আমি আমার বন্ধুকে কথা দিয়েছি।(বাবা)
আজ আবীরের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা।মেয়ে আবীরের বাবার বন্ধু।আবীরের এ বিয়েতে আগে ইচ্ছে থাকলেও তুষার কন্যাকে দেখার পর থেকে তাকে ছাড়া আর কাউকেই আবীরের মনে ধরছেনা।তাই আবীর সিদ্ধান্ত নিয়েছে মেয়েটার সাথে কথা বলার এক ফাকে মেয়েটাকে বিয়ের জন্য মানা করে দিতে বলবে।
আবীর আর মেঘলা সামনাসামনি বসে আছে।অথচ কেউ কারো দিকে তাকাচ্ছেনা।তাই আবীরের বাবা নিজে থেকে বলে
-- আবীর আর মেঘলার নিজেদের মধ্যে কথা বলে নেওয়া উচিত।
-- আমার ও সেটাই মনে হয়েছিলো।(মেঘলার বাবা)
আবীর জেনো এই সুযোগেরই অপেক্ষায় ছিলো।অন্যদিকে মেঘলা একটু নার্ভাস হয়ে গেলো।তবুও বড়দের কথা মত আবীরকে ছাদে নিয়ে আসে কথা বলার জন্য।
-- দেখুন আমি এখন পর্যন্ত আপনার নামটাই জানি না। তার উপর আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে পছন্দ করি।আপনাদেরই গ্রামের একটা মেয়ে।( এক নিঃশ্বাসে আবীর মেঘলাকে কথা গুলো বলে নিচের দিকে তাকিয়ে থাকে)
-- আমি ও এটাই বলতে চাচ্ছিলাম। আমি ও আপনাকে বিয়ে করতে পারবোনা। ( মেঘলা)
-- কেন? আপনার ও কি কাউকে পছন্দ নাকি আমার মত।( মেঘিলার দিকে না তাকিয়েই আবীর কথা গুলো জিজ্ঞাসা করে)
-- না,আমার কাউকে পছন্দ না।আসলে আমি বিয়ে করার আগে নিজের পায়ে দাঁড়াতে চাই।আমার পড়া লেখা শেষ করতে চাই।আর বিয়ের পর আমি যদি সে সুযোগ না পাই তার জন্য আমি বিয়েটা পরে করতে চাচ্ছিলাম।( মেঘলা)
মেঘলার কথা শুনে আবীর মেঘলার দিকে তাকিয়ে দেখে এতো সে মেয়ে।তার তুষার কন্যা।পরক্ষনে মেঘলার কথা শুনে তার মন খারাপ হয়ে যায়।আর নিজেই নিজের মাথায় বাড়ি দিয়ে বলে
-- প্রথমেই কেন মেয়েটার চেহারা দেখেনি সে।
-- কিছু বললেন আপনি? ( মেঘলা)
-- কই না তো।আমাদের নিচে যাওয়া উচিত।(আবীর)
আবীরের কথা শুনে মেঘলা একটা মিষ্টি হাসি দেয়।তা দেখে আবীর আরো বেশি প্রেমে পড়ে যায়।
এদিকে সবাই আবীর আর মেঘলার উত্তরের জন্য অপেক্ষা করছিলো।মেঘলা ও মনে মনে খুশি যে আবীর বিয়ের জন্য না করে দিবে।
.
-- আমরা এ বিয়েতে রাজি।(আবীর)
আবীরের কথা শুনে দুই পরিবার রাজি হলেও মেঘলা খুব রাগ হয় আবীরের কথায়।মনে মনে আবীরকে অনেক বকা ও দেয়।
রাতে বিছানায় শুয়ে শুয়ে আবীর মেঘলার কথা ভেবে মেঘলার নাম্বারে কল দেয়।নম্বারটা আবীর মেঘলাদের বাড়ি থেকে আসার সময়েই মেঘলার ছোট বোনের কাছ থেকে নিয়ে আসে।
দুই তিন বার রিং হওয়ার পর মেঘলা ফোনটা রিসিভ করে।আর তার সাথে সাথে অপর পাশ থেকে
-- কেমন আছে আমার তুষার কন্যা ( আবীর)
-- কি যা তা বলছেন।কে আপনার তুষার কন্যা। আমি কোনো তুষার কন্যা না। আমার নাম মেঘলা।( মেঘলা)
-- জানি আমি।কিন্তু তবুও তুমি আমার তুষার কন্যা।( আবীর)
-- সত্যি করে বলেন তো কে আপনি ( মেঘলা)
-- তোমার পরিচিত কেউ।( আবীর)
-- ও বুঝতে পেরেছি।আপনি সেই বদমাশ, ফাজিল,ডিঙি, পাগল আবীর।( মেঘলা)
-- ও আল্লাহ! আমি যে এত কিছু জানতাম না।( আবীর)
-- এখন তো জানেন।আর কেন ফোন দিয়েছেন তা বলেন।আমার আপনার সাথে কথা বলার আর বিন্দু মাত্র ও ইচ্ছে নেই।( মেঘলা)
-- ভালোবাসি ( আবীর)
-- মানে কি। ( মেঘলা)
-- মানে ভালোবাসি অনেক ভালোবাসি আমার তুষার কন্যাকে।( আবীর)
-- আমি তুষার কন্যা না।(মেঘলা)
-- কিন্তু আমার জন্যতো তুমি তুষার কন্যা।(আবীর)
-- আপনি তো অন্য কাউকে পছন্দ করেন।( মেঘলা)
-- হুম করতাম।এখন ও করি।বরং তার চেয়ে এখন আরো বেশি পছন্দ করি।( আবীর)
-- তাহলে আমাকে ভালোবাসার কথা কেন বলছেন।আর আমাকে বিয়েই বা তাহলে কেন করছেন।( মেঘলা)
-- কারন আমার সেই ভালোবাসার মানুষটা যে তুমি।জানো তুষার কন্যা তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সে দিন থেকেই তোমাকে ভালোবাসে ফেলেছি।তাই তোমাকে হারাতে চাই না বলেই তুমি মানা করা শর্তেও আমি বিয়ের জন্য মানা করিনি।আমাকে কি তুমি একটা সুযোগ দিবেনা।( আবীর)
-- কিন্তু আমার পড়া লেখা?(মেঘলা)
-- তুমি চিন্তা করো না।আমি তোমার পড়া লেখার মাঝখানে আসবো না।এবার তো মন থেকে বিয়েতে রাজি হও।(আবীর)
-- ঠিক আছে ( মেঘলা)
-- তাহলে ভালোবাসো? ( আবীর)
-- অনেক রাত হয়েছে।এখন ঘুমাও বলে ফোনটা কেটে দিয়ে মেঘলা হাসতে থাকে।
ফোনে কথা বলা শেষ হয়ে গেলেও।কেউই সারা রাত ঘুমাতে পারেনি।একজন অপরজনের কথা ভেবেই সারা রাত কাটিয়ে দিলো।
আজ শুক্রবার আবীর আর মেঘলার বিয়েটা হয়ে গেছে।মেঘলা আবীরের জন্য তার রুমে অপেক্ষা করছে।তাদের রুমটা খুব সুন্দর করে সাজানো।আর রুমের এক পাশে একটা পড়ার টেবিল।সেখানে একটা প্ল্যাকার্ড দিয়ে লিখা আছে আমার তুষার কন্যার পড়ার টেবিল।এটা পড়েই মেঘলা হেসে উঠলো।তাদের বাসর ঘরটা খুব সুন্দর করে সাজানো।বেলী ফুল আর গোলাপ ফুল দিয়ে।সাদা আর লাল রঙ মিলে রুমটাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।আর রুমের দক্ষিণ পাশের বারান্দাটা থেকে বকুল ফুলের মিষ্টি গন্ধ আসছে।এসব কিছুই মেঘলার পছন্দের।তাই মেঘলা একটু অবাক ও হয়।একটা লোক এত তাড়াতাড়ি এত কিছু কীভাবে জানতে পারে।মেঘলা তো আবীরকে কিছুই বলেনি।অবশেষে মেঘলার অপেক্ষার ইতি ঘটিয়ে আবীর রুমে ঢুকলো।দরজার শব্দ শুনেই মেঘলা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে।আর আবীর অপলক তাকিয়েই আছে সেই লজ্জাবতী তুষার কন্যার দিকে।সে চায় বাকিটা জীবন তার তুষার কন্যার সাথে কাটিয়ে দিতে।


#আরোহী_ইবনাত'_অরিত্রী


শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।

1 coment rios:

sojib বলেছেন...


TrickBD Logo Login Signup
HomeNotification৳

Be a Trainer! Share your knowledge.

Featured post
🌟চলছে ট্রিকবিডি ট্রেইনার কম্পিটিশন ২০২৪🌟
Mar 25, 2024 11 Comments

4,644
Hot post
সকল লেখকরা (Author) অবশ্যই এটি দেখে প্রাইভেট গ্রুপে জয়েন করুন।
Aug 03, 2022 55 Comments

15,754
[Official Notice] সকল নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ।
Jan 24, 2022 258 Comments

56,688
Fake Nagad অ্যাপ থেকে হাজার হাজার টাকা সেন্ড মানি করে মজা নিন
Apr 29, 2024 19 Comments

6,516
যে কারো ফোনের নোটিফিকেশন হ্যাক করে নিয়ে আসুন নিজের ফোনে ! পাওয়ারফুল Android হ্যাকিং Rat.
Apr 27, 2024 3 Comments

5,388
[Termux ] দিয়ে যেকোন লোকের accurate লোকেশন হ্যাক করুন সাথে google map এর লিংক থাকবে।
Apr 28, 2024 14 Comments

4,248
Recent Posts
🌟চলছে ট্রিকবিডি ট্রেইনার কম্পিটিশন ২০২৪🌟
1 month ago 11 Comments

সকল লেখকরা (Author) অবশ্যই এটি দেখে প্রাইভেট গ্রুপে জয়েন করুন।
2 years ago 55 Comments

[Official Notice] সকল নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ।
2 years ago 258 Comments

𝑨𝒑𝒑 𝒏𝒐𝒕 𝒊𝒏𝒔𝒕𝒂𝒍𝒍𝒆𝒅 এবং 𝑪𝒂𝒏’𝒕 𝒕𝒂𝒌𝒆 𝒔𝒄𝒓𝒆𝒆𝒏𝒔𝒉𝒐𝒕 সমস্যার সমাধান
10 hours ago 3 Comments

Korean সিরিজ দেখার প্ল্যাটফর্ম Rakuten Viki এ নিয়ে নিন ৭ দিনের ট্রায়াল (exclusive bin)
11 hours ago No Comment

আবারও নিয়ে আসলাম সেরা ৭ টি টেলিগ্রাম বট 🔥
1 day ago 5 Comments

লো-কনফিগারেশনের কম্পিউটারের জন্য সম্পূর্ন গাইড! Full Guide on Low Configuration Computers
1 day ago 2 Comments

ঘরে বসে আয়ঘরে বসে আয় – ঘরে বসে টাকা আয় করতে চাই সম্পূর্ণ গাইড
1 day ago 4 Comments

[𝗨𝗦𝗘𝗥 𝗗𝗔𝗧𝗔 𝗦𝗔𝗩𝗘]➤ কিভাবে 𝑨𝒑𝒑 𝑪𝒍𝒐𝒏𝒆𝒓 দিয়ে 𝑼𝒔𝒆𝒓 𝒅𝒂𝒕𝒂 অ্যাপের মধ্যে 𝑺𝒂𝒗𝒆 করবেন
2 days ago 9 Comments

AI দিয়ে ফটো এডিট করার সব টুল একটি অ্যাপে (With Mod app)
2 days ago 5 Comments

a monitor, keyboard an mouse illustrationTouchDroid দিয়ে দুই মিনিটেই ফোনের টাচস্ক্রিনকে বানিয়ে ফেলুন পিসির মাউস!
2 days ago 3 Comments

Lumosity লাইফটাইম অ্যাকাউন্ট নিয়ে নিন নিজের মেইলে (Exclusive CC)
2 days ago 9 Comments

Seopro freeসম্পূর্ণ বিনামূল্যে SeoPro প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট
2 days ago 7 Comments

হার্ড ডিস্ক ফাস্ট করতে এই একটি কাজ করুন? How to fast your Computer HardDisk?
2 days ago 2 Comments

[For Blogger] গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার সমস্যা সমাধান। পর্ব -৩
2 days ago 8 Comments

ব‌ইপ্রেমীরা নিয়ে নিন blinkist সাবস্ক্রিপশন ৭ দিনের জন্য একদম ফ্রিতেই
2 days ago 1 Comment

উইন্ডোজে ড্রাইভার ম্যানেজ করুন! How to manage Windows Drivers?
2 days ago 2 Comments

উইন্ডোজের ট্র্যাকার বা নজরদারি রিমুভ করুন! How to Remove Windows Telemetry?
2 days ago 1 Comment

আইপিটিভি এপ তৈরি করুন পিসি ছাড়া নিজের হাতের ফোন দিয়েই এবং ইনকাম করুন এড বসিয়ে।
2 days ago 12 Comments

নিজেই করে ফেলুন YouTube Premium, তাও আবার নিজের নামের কার্ড দিয়ে with Redotpay Card
2 days ago 13 Comments

[𝗚𝗮𝗺𝗲 𝗛𝗮𝗰𝗸] ➤ 𝐀𝐩𝐩 𝐂𝐥𝐨𝐧𝐞𝐫 দিয়ে 𝐆𝐚𝐦𝐞 𝐇𝐚𝐜𝐤 করে বাড়িয়ে নিন 𝑼𝒏𝒍𝒊𝒎𝒊𝒕𝒆𝒅 𝑪𝒐𝒊𝒏, 𝒑𝒐𝒊𝒏𝒕𝒔, 𝒅𝒊𝒂𝒎𝒐𝒏𝒅𝒔 ইত্যাদি (শুধুমাত্র 𝑶𝒇𝒇𝒍𝒊𝒏𝒆 𝑮𝒂𝒎𝒆’𝒔 এর জন্য)
2 days ago 17 Comments

ইন্টারেস্টিং কিছু ওয়েবসাইট! (পর্ব ২)
3 days ago 6 Comments

Tidal সাবস্ক্রিপশন নিয়ে নিন ফ্রিতেই!
3 days ago 4 Comments

[HOT POST ] যেকোন android ফোন হ্যাক করুন Powerfull Rat দিয়ে, না দেখলে মিস করবেন।
3 days ago 13 Comments

AZ Screen Recorder Premium বানিয়ে নিন নিজেই।
3 days ago 6 Comments

স্মার্ট ফোন এ ছবি তোলার কয়েকটি টিপস
3 days ago 2 Comments

[𝗪𝗶𝘁𝗵𝗼𝘂𝘁 𝗢𝗧𝗣] ➤ OTP ছাড়াই কিভাবে টেলিগ্রাম Account এ LogIn করবেন
4 days ago 18 Comments

Fake Nagad অ্যাপ থেকে হাজার হাজার টাকা সেন্ড মানি করে মজা নিন
4 days ago 19 Comments

[For WordPress] গুগলে পোস্ট ইনডেক্স না সমস্যা সমাধান। বাড়বে এডসেন্স পাওয়ার সম্ভাবনা। পর্ব -২
4 days ago 15 Comments

Popular ৬টি টেলিগ্রাম bot যা আপনার অবশ্যই প্রয়োজন।
4 days ago 5 Comments

প্রিমিয়াম ব্লগারWp SafeLink ফাংশনালিটি সহ প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট সম্পূর্ণ বিনামূল্যে