-আর কত ঘুমাবি ? ওঠ !
আমি কোন মতে চোখ মেলে ঘড়ির সময়টা
দেখার চেষ্টা করলাম ! মাত্ড় সাতটা !
এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে ?
এই রাত দুপুরে আমার কাছে ফোন দিছে
কেন ?
আমি বিরক্ত হয়ে বললাম
-কি ব্যাপার ফোন দিছস ক্যান ? তুই জানোস
না এতো সকালে আমি ঘুমাই !
-তুই এখনই ওঠ !
মামা বাড়ির আবদার ! এখনই ওঠ !
-দেখ ফাজলামো করিস না ! এখন ঘুমাইতে
দে ! চারটার সময় ঘুমাই !
-জি জানি আপনি চারটার সময় ঘুমিয়েছেন !
আমি একটু হেসে উঠলাম ! জিনা তো জানবেই
যে আমি চারটার সময় ঘুমাইছি ! আসলে
রাতে চারটা পর্যন্ত জিনার সাথেই
চ্যাটিং করছিলাম !
-দেখ আমি এখন ঘুমাবো ! পরে কথা বলি !
-না ! এখন কথা বলতে হবে !
-আমি কিন্তু ফোন রেখে দিবো !
-ফোন রেখে দেখ একবার !
আমি জানি ফোন রেখে লাভ হবে না ! আমি
যতবার ফোন রেখে দিবো জিনা ততবার ফোন
করবে ! যতক্ষন না সে তার মনের কথা গুলো
না বলবে সে শান্তি পাবে না ! আর
আমাকেও শান্তি দেবে না !
আমি বললাম
-কি চাস বল ?
-শোন ! এখন টিএসসি তে আয় !
-এখননননননন?
-এই ভাবে টান দিলি কেন ? এমন একটা
ভাব যেন আমি তোকে যুদ্ধের ময়দানে আসতে
বলেছি !
-এখন কিভাবে আসবো ! এতো ভোর বেলা ?
-ভোর ? এখন ভোর ! শোন ফাজলামীর একটা
সীমা আছে ! আমি টিএসসিতে আসতেছি তুই
আয় ! এখন সাতটা বাজে ! ঠিক সাড়ে
সাতটার ভিতর হাজির হবি !
-দেখ....।
-কোন কথা শুনতে চাই না ! ঠিক সাড়ে
সাতটার সময় যদি তোকে না পাই মনে
রাখবি জীবনে সকালে আর তুই ঘুমাতে
পারবি না !
জিনা আর কিছু না বলে ফোন রেখে দিল !
আমি বিরক্ত হয়ে উঠে পড়লাম ! এই মেয়ের
জ্বালাতন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে
দিন দিন !
দেখি টাইট দিতে হবে ! চিন্তা ভাবনা
করতে হবে !
কিন্তু এখন তো আর কিছু করার নাই ! যেতেই
হবে !
যখন ঘড়িতে সাতটা ছাব্বিশ বাজে তখন
টিএসসিতে পৌছালাম ! গিয়ে দেখি জিনা
আগেই এসে হাজির ! ওয়ালের সাথে হেলান
দিয়ে বসে আছে ! পরনে কালো রংয়ের একটা
টাইট জিনস আর টপস ! আর ছাদা রংয়ের
এটা চাদর এক পাশে জড়ানো !
আমি কিছু বলতে যাবো জিনা বলল
-কি রে জ্যাকেট পর নাই ক্যান ?
জিনার এই ব্যাপারটা আমার আসলেই খুব
ভাল লাগে ! ফোনে আমার সাথে যতই
বাদরামী করুক না কেন সামনাসামনি ও
কখনই আমার সাথে কিছু বলে না ! এমন কি
আমাকে তুই করেও বলে না !
-তাড়া হুড়া করে আসতে গিয়ে মনে নাই !
জিনা কিছু বলতে গিয়েও বলল না ! নিজের
গায়ের চাদরটা আমার দিকে বাড়িয়ে দিয়ে
বলল
-এটা গায়ে দাও !
-তোমার ঠান্ডা লাগবে তো !
-আমার ঠান্ডা নিয়ে এতো ভাবতে হবে না !
-জি না মিস জিনা ভাবতে হবে ! আমার ওতো
ঠান্ডা লাগছে না !
জিনা আমার দিকে কিছুক্ষন তাকিয়েই
রইলো ! আমাকে বলল
-এখানে বস !
আমি বসলাম ! জিনার পাশে একটা হটপট
দেখছিলাম । ও হটপট খুলে আমাকে বলল
-তুমি বলেছিলে না অনেক দিন তুমি সকালে
ঘরে বানানো নাস্তা খাও না !
আমি অবাক হয়ে দেখলাম জিনা আস্তে আস্তে
হটপট থেকে আমার জন্য নাস্তা বের করলো !
হাতে বানানো রুটি আর আলু ভাজি !
এই মেয়েটা এতো ভাল কেন ?
আমি ওর পাশে বসে হাত দিতে গেলাম ও
তখন আমাকে আটকালো !
-আমি খাইয়ে দেই ?
হায় !! এই মেয়েটা !! যদিও জোড়ে বলা
উচিৎ তবুও আমি মনে মনে বলল
-আই লাভ ইউ আমার জানটা !
জিনা আমাকে মুখে তুলে খাইয়ে দিল ! আর
বলল
-একটু জোরে বললে কি হয় ?
-কি ?
-এই যে একটু আগে বললা ?
-মানে ?
-বারে ... একটু জোরে আই লাভ ইউ বললে কি
হয় ?
আমি কেবল অবাক হয়ে তাকিয়ে থাকি এই
মেয়েটার দিকে ! এই মেয়েটা এতো কিছু
বুঝে কিভাবে ?
আমার জানটা একটা !

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন