রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

ভীরু- কাপুরুষ



রেলওয়ে প্লাটফর্মে বসে আছি। অপেক্ষা
করছি ট্রেনের জন্য।
<b><fg.b0ff0000>"কেমন আছো, সাজ্জাদ ???" পিছন থেকে
একটা নারী কন্ঠ শুনতে পেলাম।
নাহ শুনতে ভুল হয় নি। আমার নাম ধরেই
ডাকলো।
<b><fg.b00ff000>পিছনে তাকালাম। সেই চিরচেনা অবয়ব।
এক সময় এই অবয়বটি আমার ছিলো। কিন্তু আজ
কালের আবর্তে হারিয়ে গেছে তা আমার
কাছ থেকে।
<b><fg.b0ff0000>"বললা নাতো কেমন আছো???"
"হ্যা, ভালো আছি। অনেক ভালো। তুমি কেমন
আছো আশা???"
"অন্নেক ভালো আছি। অনেক ভাল একজন
জীবনসঙ্গী পেয়েছি আর কি চাই ভালো
থাকার জন্য। সে অন্তত তোমার মত ভিরু
কাপুরুষ নয়।"
আশার চোখে ঘৃণা যা আমায় পুড়িয়ে ফেলতে
সক্ষম।
<b><fg.b0000ff0>"সেদিন আসলে না কেনো ? আমি নিজের
বাবা মায়ের মান সম্মানের কথা না
ভেবেই তোমার জন্য বিয়ের মন্ডপ ছেড়ে
পালিয়ে এসেছিলাম। কিন্তু তুমি আসো নি।
এই প্লাটফর্মেই সারাটা সন্ধা তোমার জন্য
অপেক্ষা করেছিলাম কিন্তু.....।"
"আম্মু, আম্মু।"
পিছন থেকে একটা ছোট্ট ফুটফুটে ৪ বছর
বয়সী বাচ্চা মেয়ে এসে আশাকে জড়িয়ে
ধরলো। ভারি মিষ্টি মেয়েটা। দেখতে
একদম আশার মত হয়েছে।
"সাজ্জাদ, এটা আমার মেয়ে। সেদিন তুমি
আসলে হয়তো আজ এই মেয়েটা তোমার হতো।
চলি।"
ততক্ষণে ট্রেন এসে পড়েছে। চেয়ে রইলাম
আশার পথপানে। একটা বারের জন্যও পিছন
ফিরে তাকালো না আশা। হয়তো সারাটা
জীবন আমায় ঘৃণা করেই যাবে মেয়েটা।
চোখটা ধরে আসলো। চশমাটা বাম হাত
দিয়ে খুলে নিলাম। তারপর বাম হাত
দিয়েই রুমালটা বের করে নিয়ে মুছে
নিলাম চোখ দুটো।
ডান হাতটা তো ৬ বছর আগেই একটা বাইক
একসিডেন্টে অবশ হয়ে গেছে। সাথে বাম
পা টাও। আমার ট্রেনটাও এসে গেছে। আমার
ক্রেশটা কই গেল। উফ পঙ্গুদের জীবনে
আসলেই সমস্যার শেষ নেই।
ওইতো আমার ক্রেশটা সামনেই পড়ে আছে,
কালো ক্রেশটা। —  

লিখেছেন- একজন ফটিক



শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।