ছেলেটি মেয়েটিকে কল দিয়ে বলে,
- আজ আমাদের ব্রেকাপ তাই না?
- হুম তাই।
- কাল থেকে আর কল দিব না?
- না তনয়। কাল আমি অন্য একজনের বউ
হয়ে যাব।
- কথাগুলা খুব সহজেই বলে দিলা যে?
- আমাকে নিয়ে পালাতে পারবা আজ রাতে?
- না। আমাদের মা বাবা মেনে নেই
নি পরেও মানবে না।
- হুম। ভাল থেকো তনয়।
- রাত বারটায় নদীর ধারে চলে এসো।
তোমার জন্মদিনটা শেষবারের মত
একসাথে করতে চাই।
- এটাই শেষ কিন্তু! এরপর আমরা আর
যোগাযোগ রাখব না।
- অবশ্যই।
***
রাত বারটা। নদীর
ধারে বেঞ্চটিতে তারা বসে আছে।
মাঝখানে ছোট্ট একটি কেক।
মোমবাতি জ্বলছে। দুজন
একসাথে চাকুটা কেকের উপর বসালো আর
তনয় বলল, "Happy birthday, লিসা!"
তারপর একটুকরো কেক খাইয়ে দিল।
- কেক টা অনেক মজার না?
- হুম মজার।
- চকলেট কেক। তোমার ফেভারিট।
- তনয়?
- হুম বল।
- তুমি খুব ভাল একটা ছেলে।
তনয় কিছু বলে না। লিসা তাকে বলে,
- তোমার সাথে কাটানো প্রতিটি সময়
আমার মনে থাকবে। খুব সুন্দর ছিল সময়গুলো।
ভাল থেকো আর আমাকে ভুলে যেও। আমাদের
রিলেশন এখানেই শেষ।
লিসা উঠে গিয়ে হাঁটতে থাকে। তনয়
নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। লিসা একবারের
জন্য থমকে দাঁড়ায়। তারপর
পিছনে ফিরে তনয়ের দিকে এগিয়ে যায়।
- আমাদের রিলেশন শেষ। তাই না তনয়?
- হুম শেষ।
- তোমার প্রতি আমার কোন অধিকার নাই
এখন?
- না নাই।
- তবুও তোমার হাতটা ধরি? প্লিজ
- ধরবে? ধর।
- একবার শক্ত করে জড়িয়ে ধরবে?
তনয় মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরে।
তারপর দুজনই কেঁদে চলেছে। শেষ কান্না।
লিসা আবার চলে যায়। তনয়
তাকে ডাকে "এই লিসা, I love u"!
লিসা ঘুরে তাকালো। কিছু
বললো না মেয়েটা। শুধু একটা হাসি দিল।
***
পরেরদিন বিয়েটা আর হয়নি। সকালেই
মেয়েটা আত্মহত্যা করে। তনয়
রাতে ঘরে ফিরেনি। আর ছেলেটা?
ছেলেটা কখনো জানতে পারেনি মেয়েটা আত্মহত্যা করেছে।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন