- আচ্ছা এভাবে রোবটের মত স্টিল
হয়ে বসে আছেন কেন বলুন তো??
নরমালি বসতে পারেন না?? এই রিক্সায়
বসাটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে??
কি আজব একটা মানুষের সাথে প্রেম
করছি আমি, ধুর !!
রিততির ঝাড়ি খেয়ে কল্পনার জগত
থেকে বাস্তবে ফিরলাম...
কখনো ভাবিনি আর সবার মত আমিও একদিন
প্রেম করবো, এভাবে নিজের
প্রেমিকা কে নিয়ে একসাথে রিক্সায়ও
ঘুরবো !! কিন্তু এই মিষ্টি মেয়েটি আমার
মত এমন ক্ষ্যাত ক্ষ্যাত
দেখতে বোকা একটা ছেলের
প্রেমে কিভাবে পড়লো কে জানে !
- কি হলো কথা শুনতে পাচ্ছেন না?? এমন
হুল্লুকের মত হা করে বসে আছেন কেন,
এদিকে চেপে বসুন !!
আমার মুখ টা হা করা ছিল কি না জানি না,
তবুও মুখটা খপ করে বন্ধ
করে মিষ্টি একটা হাসি দিয়ে রিততির
দিকে চেপে বসলাম।
- আচ্ছা আপনার প্রবলেম টা কি বলুন তো?
আপনি কি আমাকে দেখে ভয় পান?? ভয়
পেলে বলতে পারেন, আপনার জন্য অনেক
শান্ত একটা লক্ষী মেয়ে এনে দিব,
যে আপনার মতই হুল্লুকের মত চুপচাপ
বসে থাকবে। নির্ভয়ে প্রেম
করতে পারবেন। হিহিহিহি...
রিততি হাসছে, হাসলে তার ডান গালে টোল
পড়ে, ওই টোল পড়া হাসির
মাঝে আমি প্রতি বারই হারিয়ে যাই।
হারিয়ে গিয়ে হুল্লুকের মত চুপ হয়ে যাই।
আচ্ছা হুল্লুক জিনিস টা কেমন প্রাণী?
প্রাণী টা কি আমার মতই চুপ থাকে?
প্রাণী টা দেখতেও আবার আমার মত
না তো?? সময় করে একবার জেনে নিব
রিততির কাছ থেকে।
- কি হলো মিটিমিটি হাসছেন কেনো? অন্য
একটা মেয়ে এনে দিব শুনে খুশি হয়েছেন খুব
তাই না?? আমি বেশী কথা বলি,, সব সময়
আপনাকে জ্বালাই !! আমাকে তাই সহ্য
হয়না তাই নাই?? আচ্ছা আমার সাথে আর
প্রেম করতে হবে না, অন্য কোন শান্ত
একটা লক্ষী মেয়ে খুজে নিন।,,,
রিততি আমাকে কোনো কথা বলার সুযোগ
না দিয়ে একটানা কথা গুলো বলেই
বাচ্চাদের মত ফুঁপিয়ে কেঁদে দিলো।
আমি রিততির মাথা আমার বুকে টেনে খুব
যত্ন করে ওর শাড়ীর আঁচলে চোখ
দু'টো মুছে দিলাম। কেন জানি আর হুল্লুকের
মত চুপ করে থাকতে পারলাম না।
-- এই পাগলী মেয়ে এভাবে কেউ বাচ্চাদের
মত কাঁদে?? আমি তো হেসে ছিলাম তোমার
ওই টোল পড়া গাল টা দেখে। আচ্ছা তোমার
দু'গালেই টোল পড়ে না কেন?? দু'গালে টোল
পড়লে বেশী ভালো হতো, প্রতিবার যখন
তাকাতাম, ডাবল ডাবল প্রেমে পড়তাম।
হাহা...
- হুহ ঢং ! জোর করে রোমান্টিক
কথা বলতে হবে না। আপনি শুধু বলেন
আমাকে ছাড়া অন্য কোন
মেয়েকে ভালোবাসবেন না। অন্য
কোনো মেয়ের দিকে তাকাবেন না। অন্য
কোন মেয়ের গালে টোল পড়ে কি-না ভুলেও
দেখবেন না। আর একটা কথা, আপনাকে এত
বেশী রোমান্টিক হতে হবে না। তাহলে সব
মেয়েরাই আপনার প্রেমে পড়ে যাবে।
আমি এই বোকা ছেলেটাকেই অনেক
ভালোবাসি। আপনি সারা জীবন আমার হুল্লুক
হয়েই চুপটি করে বসে থাকবেন আমার
পাশে। কি থাকবেন তো??
কি বলবো বুঝতে পারছি না। বুকের ভিতর
টা ভালোবাসা পেয়ে কেঁপে কেঁপে উঠছে বারবার।
মেয়েটা এখনো ফোঁপাচ্ছে।
আমি চুপটি করে মেয়েটির
মাথা আলতো করে বুকের
সাথে ধরে রেখেছি। চোখের জল বাঁধ
মানছে না আমারও।
ছেলদের কাঁদতে হয় না। নিজের চোখের জল
কে ধরে রেখে প্রিয় মানুষ টার চোখের জল
টুকু মুছে দিতে হয়, পরম মমতায়
ভালোবেসে বুকে টেনে নিতে হয়।...
লিখাঃ অভ্রনীল কায়েস


1 coment rios:
Nice
একটি মন্তব্য পোস্ট করুন