শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

মিষ্টি রাগ অথবা স্বার্থহীন ভালোবাসা


রাস্তায় হাটার সময় কোন মেয়ের
দিকে তাকাবানা।
ওকে??
-- হুম।
- ফেসবুকে কোন মেয়ের ছবিতে লাইক
দিবা না।
ওকে??
-- হুম।
- দেখবাও না। ওকে??
-- হুম।
- খালি জিরো ডট ফেসবুক চালাবা। ওকে??
-- হুম।
- টিভি কম দেখবা। মুভিও দেখবানা। আর
দেখলে নায়িকাদের দিকে তাকাবানা।
ওকে??
-- হুম।
- পেপার পড়বা। বিনোদন পাতার
দিকে যাবা না। আর
মহিলা টেনিস প্লেয়ারদের খেলা যেদিন
থাকবে তার
পরের দিন পত্রিকা রাখবানা।
-- ওকে।
- সব ক্লাস করবা। খালি নতুন ডাক্তার
মেয়ে টিচারগুলার ক্লাস করবানা।
খালি আইটেম
দিবা। আর একা আইটেম দিবানা। আইটেম
দেয়ার সময়
টিচারের দিকে বেশীক্ষন তাকায়
থাকবানা।
-- আচ্ছা।
- মোবাইলে উল্টা পাল্টা ভিডিও
দেখলে চোখ
গাইল্লা ফেলবো।
-- হুম।
- ডাক্তার হলে খালি ছেলে রোগী দেখবা।
-- আমার তো রোগী দেখার ইচ্ছা নাই।
আমি টিচার
হবো।
- তাইলে বয়েজ মেডিকেলে পড়াবা। ঠিক
আছে?
-- বয়েজ মেডিকেল নাই তো! খালি গার্লস
অবশ্য
আছে্
- তাইলে টিচার হবার স্বপ্ন
দেখা ছেড়ে দাও।
-- আচ্ছা।
- তোমার বাসা মহিলা কলেজের
সামনে না??
-- হুম।
- বাসা চেঞ্জ করো।
-- আমার বাবার বাড়ি!!
- বাড়ি বেচে দাও।
-- আমার বাবা শুনলে ...
- তাইলে বাসা ছেড়ে মেসে থাকবা। এমন
বাড়িতে যে বাড়ির মালিকের কোন
মেয়ে নাই।
থাকলেও ওই মেয়ের দিকে তাকাবানা।
-- আচ্ছা।
- মনে থাকবে??
-- এত্ত বড় লিস্ট!! সব তো মনে নাই।
- আবার বলবো??!
-- আবার!
- মনে না থাকলে আবার বলতে হবে।
-- থাক থাক!! এত বড় লিস্ট দিয়ে কাজ
নাই।
তুমি বরং এমন কোন লিস্ট দাও যেই
লিস্টে খালি আমি কোন কোন
দিকে তাকাতে পারবো সেই লিস্ট থাকবে।
- ভালো বুদ্ধি। তুমি তোমার পায়ের
বুড়া আঙ্গুলের
দিকে তাকাবা খালি। এভাবে নিচের
দিকে তাকায়
চলাচল করবা। ওকে??
-- হুম। ওকে!!
- দ্যাটস মাই বয়! এই নাও
ফ্লায়িং পাপ্পি!!
-- এত কিছুর পর যে পাপ্পি দিলা ওইটাও
ফ্লায়িং!!
- কিছু বললা??
-- নাহ!! এখন আসি তাইলে??
- যাও।
(৪ ঘন্টা পর)
- বেবী তুমি কই??
-- হাসপাতালে।
- কেনো??
-- তোমার কথা শুনে পায়ের বুড়া আঙ্গুলের
দিকে তাকায়া বাইক চালাইসিলাম। তারপর
কিছু
মনে নাই। উঠে দেখি হাসপাতালে আছি!
- তাই!!! সাবধান!! নার্সের
দিকে তাকাবানা!!!

শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।