বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

একটি নিম্ন-মধ্যবিত্ত ছেলের আত্নজীবনী …..!!! ( খন্ড ৮ )

                ( খন্ড ৮ )

পরেরদিন ৫টায় ছুটি হলো রুবেল রাস্তার
মধ্যে জুঁইকে জিজ্ঞেস কি সিদ্ধান্ত নিলে
বলো ।
জুঁই কথা না বলে হাটছে জোরে জোরে
গার্মন্টেসের মেয়েদের সাথে হাটতে হলে
ছেলেদের দৌড়াতে হবে ।
তুমি কি কাউকে পছন্দ কর নাকি আমাকে
পছন্দ হয় নাই । রুবেল কি ব্যাপার কথা বল
না কেন ?
কোন কথা নেই এলাকায় এসে মেয়েটা যেই
না বাসায় ঢুকতে যাবে রুবেল বাসার
সামনের মেইন গেটে হাত টেনে ধরলো । জুঁই
হাত ছাড়েন আমার রুবেল এখন কথা বলছো
পুরো রাস্তায় এত কিছু জিজ্ঞেস করলাম কথা
বললে না ।
যদি অন্য কেউ পছন্দ থাকে শুনে রাখো
তাহলে তোমার হাত পা ভেঙ্গে এই গেটের
সাথে ঝুলিয়ে দিব বলে হুমকি দিয়ে চলে
আসলো । জুঁই দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল ।
এরপর থেকে মেয়েটার খোঁজ নেই রুবেল ওর
ভাইয়ের দোকানে যায় ওখানেও আসে না ।
ওর ভাইকেও কিছু বলতে পারে না কারন
ওদের ফ্যামিলির ওরা জানতো কেউ একজন
ওর বোনকে ডিস্ট্রাব করে কিন্তু সেটা
রুবেল তা জানতো না ।
দুইদিন পর রুবেল বাসা থেকে বের হয়ে কি
মনে করে পিছে যেন তাকালো দেখে জুঁই
মাত্র গেট দিয়ে মাথা বের করেছে । রুবেল
আড়ালে লুকিয়ে গেল দেখি কি করে ।
দেখল জুঁই একবার ঐদিকে তাকায় আবার
এইদিকে তাকায় দেখে রুবেল বা তার
বন্ধুরা কেউ গলির মধ্যে দাড়িয়ে আছে
কিনা দেখল নাহ কেউ নেই ।
এবার জেরির মত বের হয়ে আসছে ঐ দিকে
রুবেল (টম) দেয়ালের পাশে দাড়িয়ে যেই
না মোড় ক্রস করবে রুবেল বের হয়ে সামনে
দাড়িয়ে গেল । টমকে দেখে যেমন জেরি
দৌড়ে পালায় তেমনি জুঁই ভূত দেখার মত
মাগো বলে দৌড় । সেই যে বাসায় ঢুকছে
কাজেও যায়না রাস্তায় বেরও হয়না ।
দুইদিন পর জুঁই কাজে যায়না দেখে একটা
ছেলে আসলো খবর নিতে । এদিকে রুবেল
লিমনকে বলল দোস্ত খবর নে কি হয়েছে ।
লিমন ওদের বাসায় গেল গিয়ে দেখে ঐ
ছেলেটার সাথে জুঁই হাসাহাসি করছে ।
কথাটা এসে রুবেলকে বলার পর রুবেল
রামদা নিয়ে গলির মধ্যে অন্ধকারে রেখে
মোড়ে দাড়িয়ে রইল ।
জুঁইয়ের ভাবি লিমনকে দেখে বুঝতে
পেরেছিল কিছু একটা ঝামেলা হতে পারে
তাই সে বারবার গেটের সামনে আসে ।
রুবেল বন্ধুদের ওখানে রাত ১১টা প্রযন্ত
অপেক্ষা করলো ছেলেটা বের হয় কিনা ?
না ছেলেটা আর বের হলো না । তাই সে চলে
আসলো ।
পরেরদিন রুবেল গেল জুঁইয়ের ভাই মিলনের
দোকানে সে চা সিগারেট খাইয়ে তারপর
বলছে দোস্ত আমি যতটুকু জানি এই এলাকায়
তোর মত গুন্ডা নাই ।
গতকাল রাতে তোদের এলাকার কোন ছেলে
নাকি আমার চাচাতো ভাই বাসায় এসেছিল
তাকে মারতে দাড়িয়ে ছিল । তোকে বলিনি
ছেলেটা নাকি ওর হাত ধরে রাস্তায়
টানাটানিও করে ।
একটু পর বলে আমার চাচাতো ভাই তোর সাথে
কিছু কথা বলবে সে আমাদের বাসায় আছে
বললে ডেকে নিয়ে আসি । ছেলেটাকে গিয়ে
ডেকে নিয়ে আসলো ছেলেটা এসেই সালাম
দিয়ে কুশলাদি জিজ্ঞেস করে নাম বলল
নাজমুল । বলে ভাই আপনার সাথে একান্তে
কিছু কথা বলতে চাই ।
রুবেল-লিমন-নাজম ুল গেল সেই যায়গায়
যেখানে জুঁই তার ভাবিকে নিয়ে গিয়েছিল
। সেখানে গিয়ে রুবেল বলল বলেন কি
বলবেন ।
নাজমুল ভাই লিমন ভাইকে বলেন একটু
সাইটে যেতে রুবেল লিমনকে ইসারা দিতেই
বুঝে গেল বলল আমি ঐ চায়ের দোকানে আছি
তোরা কথা বলে আয় ।
এবার নাজমুল বলছে ভাই জুঁই আমার চাচাতো
বোন আমরা যখন গ্রামে থাকি তখন থেকেই
ওকে পছন্দ করি ।
আমাদের গ্রামে অবস্তা ভাল বাবা এই
পছন্দের কথা জানতে পেরে রাজি হয়না
তাই বাধ্য হয়ে ওদের সাথে একদিন ঢাকায়
চলে আসি । তারপর ও আর আমি গার্মেন্টসে
ভর্তি হই শুধু ওকে একনজর দেখব বলে ।
আমার আব্বা ডাকে গ্রামে ফিরে আসতে বলে
আমি ওর জন্য যাইনা ।
আমরা আগামী মাসে বিয়ে করব ওদের
ফ্যামিলির সবাই জানে ব্যাপারটা ।
এরমধ্যে আপনাদের এলাকার কোন ছেলে
জানি ওকে প্রস্তাব দিছে আবার ডিস্ট্রাবও
করে খুব ভাই আপনার ব্যাপারে মিলন ভাই
বলছে । আপনি চাইলে ঐ ছেলেটাকে
সায়েস্তা করতে পারেন ।
রুবেল মনোযোগ দিয়ে শুনছে আর মনে মনে
বলছে যদি জানতি আমিই সে ছেলে তাহলে
তোর কি অবস্তা হতো ।
রুবেল বলল তোমাদের অমর প্রেম আমাকে
মুগ্ধ করেছে তুমি হয়তো জানোনা আমিই সেই
ছেলে । নাজমুল দাড়িয়ে ছিল আতংকে বসে
পড়লো ।
রুবেল আরে উঠো যা হওয়ার হয়েছে তুমি
জানলা ব্যাপারটা মিলন যেন না জানে ।
আর একটা কথা আমার পছন্দ ছিল ভুলে গেলাম
কিন্তু যদি কখনো শুনি মিলন যেহুতু আমার
বন্ধু খবর অবস্যই পাবো ।
কখনো জুঁইকে কষ্ট দিবানা তা যদি না হয়
তাহলে তোমার কিন্তু খবর আছে । নাজমুল
বলল ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ
বিশ্বাস রাখেন ওকে আমি কখনো কষ্ট দিব
না ।
আর আপনি আমাদের বিয়েতে সব বন্ধুদের
নিয়ে আসবেন কিন্তু বলে ওরা সেখান থেকে
চলে আসলো ।
লিমন কি কথা হলো তোদের মধ্যে বলবি না
দোস্ত । রুবেল দোস্ত তুই শুনলে বকবি আমারে
শুধু শুনে রাখ রুবেল প্রেম বিষর্জনও দিতে
জানে । দোস্ত আমার কপালে বোধহয় প্রেম
নেই । একটা মেয়েকে জীবনে প্রথম মুখফুটে
ভালবাসার কথা জানালাম তারও
আরেকজনের সাথে প্রেম ।
লিমন দোস্ত এত কবির ভাব ধরিস না খুলে
বল কি হয়েছে । রুবেল সব বলল । একটা
প্রবাদ আছে অভাগা যেইদিকে চায় সাগর
শুখিয়ে যায় । লিমন দোস্ত অনেক হয়েছে
এবার ভন্ডামী শুরু করব । সত্যিকারের
ভালবাসলে ছ্যাকা খেতে হয় ।
তাই আর কোন মেয়েকে সত্যি ভালবাসবো না


চলবে......




শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।