love storis-ভালোবাসার গল্প
অনেক দিন পর আদিলের সাথে দেখা-
মিতুঃ দেখেও না দেখার ভান করছো যে, নাকি চিনতে কষ্ট হচ্ছে? অবশ্য আমাকে চেনার প্রয়োজন তোমার অনেক আগেই ফুরিয়েছে তা আমি জানি
আদিলঃ তুমি তো মাথার উপরে সুবিশাল আকাশ নও যে অধিকার ছাড়াই তাকিয়ে থাকা যাবেসবার মত আমিও সৌন্দর্য পিপাসী হলেও অনধিকার চর্চা করে নিজের সম্মান্য সম্মান টুকু হারাতে চাই নাই
মিতুঃ সম্মান ! তোমার আবার আত্মসম্মান বোধ আছে নাকি? ভালোবাসার মানুষকে একলা ফেলে রেখে রাতের আধারে যে পালিয়ে যায় তার কিসের আত্মসম্মান?
আদিলঃ না জেনে না বুঝে কথা বলাটা আগের মতই রয়ে গেছে তোমারকখনো চাইনি তোমার ভুল ভাঙাতেজানো তুমি রেগে গেলে তোমাকে আগের মতই সুন্দর লাগেতাই কোনদিন তুমি রেগে গেলে আমি তোমাকে থামিয়ে দিতাম না
মিতুঃ আমার জীবনটা আর তোমার মন ভুলানো মিষ্টি কথার মধ্যে সীমাবদ্ধ নেই, এই সব সস্তা কথা শুনতে ভালোলাগছে নাসত্যি করে একটা কথা বলবে? প্লিজ !
আদিলঃ গত ১ বছর আগে মা মারা গেছেনআমার আপন বলতে ছিলো এক মাসে ও চলে গেলো আমাকে ছেড়েআর বাবার কথাতো তোমাকে আগেই বলেছিসংসারের হাল আর ভাগ্যের চাকা ঘুরাতে বাবা যান বিদেশে, আমার বয়স তখন ৭ প্রথম প্রথম বেশ ভালো চলছিলো আমাদেরকিন্তু ৩ বছর পর থেকেই বাবার কোন খোজ পাওয়া যায় নিতিনি বেচে আছেন নাকি মারা গেছেন তা কেউ বলতে পারে নাযেদিন তুমি আমাকে নিয়ে পালাতে চাইলে সেদিন মায়ের খুব জ্বর ছিলোআমি মায়ের চোখকে ফাকি দিতে পারিনিআমি যখন আমার ছোট ব্যাগটাই আমার কিছু কাপড় নিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য উঠোনে দাড়ালাম তখন আমার মা জ্বর নিয়ে দরজার সামনে দাড়িয়ে কাঁপছেআমি তবু ঠিক চলে এসেছিলাম রেল ষ্টেশনেকিন্তু আমি পারিনি মায়ের কথা ভেবে তোমার অপেক্ষায় বসে থাকতেকেবলি মনে হয়েছে যেই মা এত কষ্ট করলো আমার জন্য সেই মা কে ছেড়ে আজ চলে যাচ্ছিযে মা এত ত্যাগ স্বীকার করলো আমার জন্য তাকে ছেড়ে চলে যাচ্ছিতাই আর পারিনি
মিতুঃ ভালোভাবেই জীবন চলে যাচ্ছে আমার স্বামী সন্তান নিয়েভেবোনা আমার জন্যট্রেন চলে এসেছে, আমাকে যেতে হবে
আদিলঃ তুমি ভালো থাকবে বলেই তো নিজেকে আড়ালে রেখেছি জোনাক পোকার মত, যে জোনাক আলো জ্বালিয়ে অন্যকে আলোকিত করলেও নিজের মুখটা অন্ধকারের ঢেকে রাখে, আগলে রেখেছি তোমার সব টুকু স্মৃতি যে ভাবে ঝিনুক আগলে রাখে মুক্তা
অবশেষে ট্রেনে করে স্বপ্ন চলে যায়, ঝাপসা চোখ জানিয়ে বিদায় দিগন্ত পানে তাকিয়ে থাকে উদ্দেশ্যহীন ভাবে

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন