রাত ৯টা.....
অফিস থেকে বাসায় এসে দরজায় নক করতেই নিরুপমা দরজা খুলে দিল গোমরা মুখে।
বুঝলাম আজকেও দেরি করে আসাতে ম্যাডামের বেশ রাগ হয়েছে। তাই আমি কিছু না বলে তারাতারি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ডায়নিং এ আসতেই দেখি খাবার সাজিয়ে রাখছে নিরুপমা।
আমি চুপ চাপ খেতে বসলাম।কিন্তু নিরুপমা খেতে বসছে না। বুঝতে পারলাম আজকে রাগ টা একটু বেশি ই হয়েছে আমার উপর.....
হবেই বা না কেন?
প্রতিদিন যার স্বামী কাজের অজুহাত দিয়ে দেরি করে বাসায় আসে তার বউয়ের তো একটু রাগ হবেই....
..
...
আমি এবার খাবার টেবিল থেকে উঠে নিরুপমা কে পেছন থেকে জড়িয়ে ধরে আলতো করে আমার নাক টা নিরুপমার ঘাড়ে ঘসতে ঘসতে আমার কোলের উপর বসিয়ে বললাম হা করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি।
নিরুপমার চোখের দিকে তাকাতেই দেখলাম জলে ছল ছল করছে। আমি এক নেওলা ভাত নিরুপমার মুখে তুলে দিয়ে নিরুপমার কপালে একটা চুমু দিতেই ভ্যা করে কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো ভালই যদি এত বাসো তাহলে এত কষ্ট দাও কেন?
আমি কিছু না বলে কিছুক্ষন বুকে জরিয়ে রেখে খাওয়া শেষ করলাম দুজনে দুজনকে খাইয়ে দিতে দিতেই।
আমি অবশ্য দু একবার নিরুপমার আঙুলে কামর ও দিয়েছি।তখন কপট রাগ দেখিয়েছে আমাকে সে যদিও মনে মনে সে অনেক খুশি হয় আমি এটা করলে।
..
...
খাওয়া শেষ করে নিরুপমা বললো কাল তো পহেলা ফাল্গুন... তাই তোমার ডিউটিতে যেতে হবে না।কাল তোমার পুরোটা দিন আমার চাই।কাল আমি তোমার হাত ধরে সারা শহর হাটবো।কতদিন তোমার হাত ধরে হাটিনি।
আমি বললাম আচ্ছা ঠিক আছে কাল সারা টা দিন তোমাকেই দিবো....
বলেই আমি বেডরুমে আসলাম...
কিছুক্ষন পর নিরুপমা আসলো, এসে আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রেখে বললো শুনো আমি কিন্তু তোমার উপর এখনো রেগে আছি...
আমার রাগ ভাঙাও।
আমি তখন নিরুপমা কে বুকে চেপে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম তো কি করলে ম্যাডামের রাগ ভাঙবে শুনি?
নিরুপমা বললো আমার সাথে সারা রাত গল্প করো...
আমাকে গল্প শুনাও তাহলেই হবে....
আমি বললাম যথা আজ্ঞা ম্যাডাম কিন্তু আপনি তো ঘুম পাগলী.... ঘুমাই গেলে???
..
...
নিরুপমা বললো,
আচ্ছা দাড়াও এক মগ কফি বানিয়ে নিয়ে আসি তারপর তোমার গল্প শুনবো তবু আজকে তোমাকে ছাড়ছি না...
বলেই উঠে গিয়ে এক মগ কফি বানিয়ে নিয়ে আসলো তারপর দুজনে মিলে সেটা শেষ করলাম...
তারপর গল্প বলতে বললো...
..
...
...
পহেলা ফাল্গুন....
সকাল সকাল নিরুপমা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ শেষ করে ৯টায় আমাকে গোছলে পাঠিয়ে রেডি হতে বসে যায়।
আমি গোছল শেষ করে এসে দেখি বিছানার উপর ফাল্গুনের গিফট, ফাল্গুনী পাঞ্জাবী।
আমি পাঞ্জাবী পড়ে রেডি হতেই দেখি নিরুপমা আসলো পাঞ্জাবীর সাথে ম্যাচিং ফাল্গুনী শাড়ি পড়ে। আমি নিরুপমাকে দেখেই ক্রাশট....
নিরুপমা বললো রেডি হলে আসো হালকা নাস্তা করেই বের হই।
আমি বললাম নাস্তা পরে করলেও চলবে আসো আগে মিষ্টি খাওয়াও বলেই নিরুপমার হাত টা ধরে একটা হেচকা টান দিয়ে বুকের আমার বুকে টেনে নিয়ে নিরুপমার ঠোটে একটু ভালবাসা দিতেই নিরুপমা বললো
দিলা তো দিলাই আমার সাজ টা নষ্ট করে।
বলেই আঁচল দিয়ে আমার ঠোটে লেগে থাকা লিপস্টিক মুছে দিয়ে টেনে নাস্তার টেবিলে বসিয়ে দিল।
দুজন একসাথে নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম।
বাসার সামনে একটা রিক্সা নিয়ে সোজা টি এস সি।
..
...
টি এস সি তে নেমে নিরুপমা আমার হাতটা জড়িয়ে ধরে হাটতে শুরু করলো...
সারাদিন নাকি হাটবে।পুরো টি এস সি, শাহবাগ, বাংলা একাডেমি, কলা ভবন সব এলাকায় সারাদিন হাটবে।
শেষে বিকেলের দিকে গেলাম বই মেলায়।
বই মেলাতে গিয়ে নিরুপমার কবিতার বই কেনার ইচ্ছা হল।
আসলে নিরুপমা কবিতা অনেক পছন্দ করে।আগে আমি নিজেই লিখে পড়ে শুনাতাম আর নিরুপমা মুগ্ধ হয়ে শুনতো।
এখন আর লিখা হয় না।
তাই বিকেলের গোধুলী যখন শুরু হচ্ছে তখন হাটতে হাটতে বই মেলার ভিতরে গেলাম।
সে কি ভীর বই মেলায়...
.
অবশেষে বইমেলার ১২০ নং স্টল থেকে
এবাবের বইমেলার কবি #ইমরান_রহমানের পাঠক সমাদৃত কবিতার বই #এই_মাহেন্দ্রক্ষণে বই টা
.
কিনে আর একটু ঘুরে বাইরে ডিনার করে রাত ৮টার দিকে বাসায় ফিরলাম....
নিরুপমা বললো তুমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো তার আমি তোমার কফি রেডি করে ফ্রেস হবো।
..
..
আমি শুয়ে আছি বিছানায়,
রাতে ১০টার দিকে নিরুপমা আসলো এসে আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রেখে বললো
আমি তোমাকে অনেক ভালবাসি নিলয়।
আর আমার কপালে একটা চুমু দিয়ে বললো আমার পছন্দের দিন টাকে রঙিন করে দেবার গিফট এটা।
..
নিরুপমা এক মগ কফি খাওয়াবে?
মাথা টা ধরেছে....
নিরুপমা বললো রাত অনেক হয়েছে এখন কফি খাবা?
আমি বললাম খেতে ইচ্ছে করছে।
তখন নিরুপমা কফি বানাতে উঠে গেলে
আমি ঝটপট করে গত রাতে কিনে আনা ক্যান্ডেল গুলো ফ্লোরে লাভ শেপ বানিয়ে জ্বালিয়ে দিয়ে রুমের সব লাইট বন্ধ করে দিয়ে দরজা ভেজিয়ে দিলাম....
..
রাত ১২:০৩
- নিরুপমা কফি হাতে দরজা খুলে দেখে রুম অন্ধকার আর ক্যান্ডেল গুলো দিয়ে লাভ শেপ এর ভিতরে
HAPPY VALENTINE DAY লিখা
নিরুপমা আকস্মিক সারপ্রাইজে অবাক হয়ে দাঁড়িয়ে রইলো।তখন আমি নিরুপমার হাত থেকে কফি টা নিয়ে টেবিলে রেখে নিরুপমার হাত টেনে লাভ শেপের ভিতরে আনলাম
আর গতকাল নিরুপমার জন্য যে হীরার আংটি টা এনেছিলাম সেটা পকেট থেকে বের করে নিরুপমার সামনে হাটু গেড়ে বললাম,
.
"পুনর্জন্মে বিস্বাসী নই, তবুও মৃত্যুর পরেও যদি আবার কখনো জন্মানোর সুযোগ পাই তবে সেখানেও জন্ম জন্মান্তরে সহধর্মীনি রুপে তোমাকেই চাই নিরুপমা..."
.
"তুমি কি আমার জন্ম জন্মান্তরের সঙী হবে নিরুপমা?
.
নিরুপমা হাত বাড়িয়ে দিলো,
আমি আংটি টা পড়িয়ে দিতেই নিরুপমা আমাকে অনেক জোরে বুকে চেপে ধরে আমার কানে কানে বললো,
"জন্ম জন্মান্তরে ৭জনমেও আমি সৃষ্টি কর্তার কাছে শুধু তোমাকেই চাই নিলয়".....
..
...
:আমি কোন গিফট পাবো না?
:পেতে পারো কিন্তু সেটাকে গিফট বলা নাও যেতে পারে....
:কারন সেটা তোমার প্রাপ্য নীল....
:আমার প্রাপ্য? কি গো সেটা?
:চোখ বন্ধ করো...
:করলাম.....
তারপর অনুভুব করলাম আমার নিরুপমা আস্তে করে আমাকে তার বুকে টেনে নিল আর আমার হাত টা টেনে নিয়ে নিরুপমার পেটের উপর রেখে বললো এখানে ২মাস থেকে তোমার গিফট টা বেড়ে উঠতেছে....
বলেই আমাকে শক্ত করে বুকে চেপে ধরলো....
ব্যাপার বুঝে উঠতে আমার ২মিনিট সময় লেগেছিল....
আপনাদের কতক্ষন লাগলো জানাবেন....

1 coment rios:
<b>nice
একটি মন্তব্য পোস্ট করুন