তুমিতো আমার সব ফ্রেন্ডদের দেখসো।
তাইনা?
-- হুম।
- সবচাইতে সুন্দর কে?
-- নো ডাউট। লুবনা।
- এরপর?
-- এরপর?? উউউউ... অনামিকা সম্ভবত।
না না!! সুমাইয়া।
- এ্য!! আমি নাই???
-- মানেহ??! তুমি তো সবচাইতে সুন্দর্।
এমনে এমনে প্রেম করি নাকি??
- নাহ! তুমি সত্যি করে বলো। আমি রাগ
করবোনা।
-- সত্যিই তুমি।
- যাহ! আমাকে খুশি করার
জন্যে বলতে মানা করসি। ঠিক করে বলো।
-- বললামতো! আমার ময়নাপাখিই
সবচাইতে সুন্দর্।
- আবার একি কথা!! উফফ! মেজাজ খারাপ
করবানা!!
-- কি বিপদ! আচ্ছা যাও লুবনা এক
নাম্বারে। তুমি দুই। হইসে??
- কিহ??
-- হুম?
- লুবনা বেশী সুন্দর তো যাহ; তুই লুবনার
সাথেই প্রেম করনা!
-- এ্যা!!
- লুবনারে ভাল্লাগে তো আমার সাথে প্রেম
করিস কেনো?
-- আমি ওইভাবে বুঝাইনাই!
- নে লুবনার নাম্বার্। ০১৭৭৫৪৯৮**
ওরে ফোন দিয়া ওর সাথে কথা বল।
আমারে আর ফোন দিবিনা।
-- হি হি হি হি আচ্ছা থ্যাঙ্কু
- মানেহ?
-- যাই! লুবনার সাথে প্রেম করিগা। টাটা।
- আমি তো রাগ করে বলসি
-- তো কি হইসে?? আমিতো লুবনাকেই পছন্দ
করতাম। চিঠি ওরেই দিসিলাম।
ভুলে তোমার হাতে পড়সে। যাইহোক;
ওরে ফোন দেই। নাম্বারের জন্যে থেঙ্কস।
- কিহ??!
-- হুম!
- আমি আগেই বুঝছিলাম।
-- বাহ! বুদ্ধিমতী
- হ!! বুদ্ধিমতিই। এল্লাইগাই লুবনার
নাম্বার না দিয়া ওর বাপের নাম্বার
দিসি। ওর বাপে ওসি। ফোন কর্।
তোরে ক্যালাইবো।
-- কস্কি!! হু ইজ লুবনা?? জান!! আই ল্যাভু!!
- তুই ফোন কাট! আমার বিকালে বের
হইতে হবে। শাওনের সাথে ডেটিং আছে।
-- কোন শাওন? ফেসবুক ফ্রেন্ড শাওন??
- হুম। আজকেই প্রোপজ করসে আমাকে।
বিকেলে দেখা করতে বলসি। দেখি আগে;
ফেসবুকে তো ছবি দেয়নাই।
দেখে হ্যা বলে দিবো।
-- এইবার তুই মারা খা; যাহ!!
- ক্যান?? কি হইসে??
-- শাওন আমারি ফেইক আইডি। শালী মক্কল!!
- এ্যা?? জান!! হু ইজ শাওন?? আই ল্যাভ
ইয়্যু!!
-- চলমান
- আজকালকার
-- পল্টিবাজীঃ
- আর
-- ওভারপল্টিবাজির
- রিলেশনশিপ!

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন