শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০১৮


: এই যে শুনছ ??
- হ্যা বলো...
: তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে ??
- নাহ্... কেন তুমি আমার বয়ফ্রেন্ড হতে চাও
নাকি ??!! (একটু রেগে)
: না, ঠিক তা না। তবে আমি চাচ্ছিলাম,
ভবিষ্যতে তোমার ছেলে যেন আমার
মেয়েকে ডিসটার্ব না করে !
- মানে ?!
: মানে এটাই বলতে চেয়েছিলাম যে,
তুমি চাইলে ভবিষ্যতে তোমার ছেলে আর
আমার মেয়ে ভাই-বোন হয়ে থাকতে পারে !
- সহজ ভাষায় বলতে পারোনা যে,
তুমি আমাকে পছন্দ করো !
:এতে তুমি যদি রেগে গিয়ে আমাকে মাইর
দাও !
- তো এখন মারতে পারবোনা ?!
(বলেই একটা থাপ্পড়)
[ ছেলে চুপ...মাথা নিচু...]
- ইনডিরেক্টলি প্রপোজ করার জন্য এই
থাপ্পড়টা দিলাম। এতটুকু সাহস নেই যে,
নিজের ভালবাসার
কথাটা সরাসরি বলতে পারোনা !
[ ছেলে তখনো চুপ...মাথা উঠিয়ে মেয়ের
দিকে তাকিয়েছে]
- আবার থাপ্পর খাবা ??!!
: এখন আমি কি করলাম ?!
- এখনো আই লাভ ইউ বলনি কেন ?! নাহ্, আই
লাভ ইউ বলবানা; 'আমি তোমাকে ভালবাসি'
বলবা। এটাতে বেশি ফিলিংস
মেশানো থাকে।
: আমি তোমাকে ভালবাসি।
- আমিও।
: তাহলে তুমি আগে বললেনা কেন ?!
- মেয়েরা প্রপোজ করেনা; ছেলেদের
দিয়ে প্রপোজ করায়। এটা মেয়েদের
ঐতিহ্য... বুঝলা ??
...ছেলেটি বুঝেনি; মেয়েদের ঐতিহ্য বুঝার
মত মন মানসিকতা তার নেই তখন। প্রিয়
মেয়েটিকে মনের কথা জানিয়ে ও সফল
হয়েছে। সব ছেলেরা সফল হতে পারেনা;
কিন্তু ও সফল। কেন সফল হয়েছে সেটাও
ভাবার সময় নেই ওর। ভাবনায় শুধু মেয়েটি,
অন্য কিছু ভাবার সময় নেই ছেলেটির। —

শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।