বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

15-ভালোবাসার গল্প


দৃশ্য-১
=> ৯ নং অন্কটা কর।
-- পারবো না স্যার।
=> পারবা না মানে? একটা থাপ্পর দিব।
কালই তো এটা করে দিলাম।
মিথিলা অংক করা শুরু করল, খুব
তারাতারি করছে, রেগে গেলে ও
এমনি করে, কোন কথা না বলে দ্রুত
লিখতে থাকে।
দেখতে এমনিতেই ফর্সা ও, রেগে গেলে তখন
একটা লালচে ভাব আসে,
একেবারে দুধে আলতা যাকে বলে। তখন
অদ্ভুত সুন্দর লাগে ওকে।
-- স্যার, করেছি।
অনেকটা অভিমানের সুরেই বললো মিথিলা।
কথাটা বলেই সসাসরি ফাহাদের চোখের
দিকে তাকালো।
এই মেয়েটার চোখের মাঝে কি যেন আছে,
তাকালেই কেমন যেন সব তালগোল
পাকিয়ে যায়, ফাহাদ তারাতারি চোখ
সরিয়ে নিল।
-- স্যার, আপনাকে টি-শার্টে ভাল
লাগে না।
=> কিসে ভাল লাগে?
-- সাদা-কাল চেক শার্টে।
শুনেই কিছুটা অবাক হল ফাহাদ,
একথাটা আরো একজন বলেছে তাকে।
বৃষ্টিবিলাশ, ফাহাদের ফেবু ফ্রেন্ড,
ফাহাদের স্ট্যাটাস গুলি নাকি বৃষ্টির
দারুণ লাগে, সারাদিন চ্যাট করতো বৃস্টির
সাথে, আর একদিন হঠাৎ বৃস্টি তাকে প্রপোজ
করে।
ফাহাদ অবশ্য কিছু বলেনি কারণ
সে বৃষ্টিকে দেখেনি, অনেক বলার পরও
বৃষ্টি একটা ছবি দেয়নি। বৃষ্টির একটাই
কথা সরাসরি দেখা করবে ও।
আসছে ১৪ তারিখ ওদের দেখা করার কথা,
সে অপেক্ষাতেই আছে ফাহাদ।
-- স্যাঅআঅআঅআর, শুনছেন? কি ভাবছেন?
মিথিলার ডাকেই যেন ভাবনা জগৎ
থেকে ফিরে এল ফাহাদ।
-- স্যার, আপনার পরীক্ষা কেমন হল?
=> ভাল।
-- আপনার গিটারের
তারটা যে ছিড়ে গেছিলো? ঠিক করেছেন?
ফাহাদ চুপ করে রইলো,
বেশি কথা বলে মেয়েটা, এতো খবর
জানে কেমনে কে জানে।
-- স্যার একটা কথা বলবো?
=> বল।
-- আপনার ষ্ট্যাটাস গুলি খুব সুন্দর।
=> তুমি ফেবু ইউজ কর?
-- জি স্যার।
=> তোমার আইডি কি?
-- বৃষ্টিবিলাশ।
ফাহাদের মাথাটা কেমন যেন চক্কর
দিয়ে উঠলো। ফাহাদ লক্ষ করলো ফাহাদের
পা কাপছে, ফাহাদ কিছু
না বলে সোজা উঠে চলে এল।
----------
দৃশ্য-২
ফাহাদের মোবাইলটা বেজেই যাচ্ছে,
অপরিচিত একটা নাম্বার, ফাহাদের
মনে হল অপরিচিত নয়, খুবই পরিচিত
নাম্বারটা, কিন্তু ফাহাদ আজ কারো কল
ধরবে না।
ফুটপাত ধরে হাটছে ফাহাদ।
আকাশটা মেঘলা। জোরে জোরে বাতাস
বইছে। যেকোন সময় বৃষ্টি হতে পারে।
ফাহাদের আবার সাইনো সাইটিসের সমস্যা,
ঠান্ডা লেগে যায় খুব সহজেই, তাতে কি?
তবু আজ ফাহাদ বৃষ্টিতে ভিজবে অনেক
ভিজবে।
-----------ভয়ংকর যে সাত খাদ্য দেয়া হবে জাহান্নামিদের
দৃশ্য-৩
-- এতক্ষণ ধরে ডাকছি জবাব দিচ্ছেন
না কেন?
=> কেন করলে এমনটা?
-- প্রশ্নের বিপরীতে উত্তর দিতে হয়,
প্রশ্ন নয়।
ফাহাদ যেনো মিথিলার মিথিলার
কথা শুনতেই পায় নি, আবার একই প্রশ্ন করল
ফাহাদ, "আমার সাথে এমন করলে কেন?"
-- কি করলাম?
=> ভালোবাসার অভিনয়।
-- কোনটা অভিনয় আর কোনটা সত্যি, বোঝেন
আপনি?
এই মেয়েটার সাথে কথা বলার কোন মানেই
হয়না, কোন কথা সরাসরি বলে না, ফাহাদ
হাটা শুরু করলো, কিন্তু পেছন থেকে হাত
টেনে ধরলো মিথিলা।
ফাহাদ মিথিলার চোখের দিকে তাকালো,
অনবরত অশ্রু ঝরছে মিথিলার চোখ থেকে।
ঝিরঝির বৃষ্টি পরছে,বৃষ্টির
সাথে মিথিলার অশ্রু মিলে একাকার,
আলাদা করার সাধ্য কারো নেই।
"আমি আপনাকে সত্যি ভালবাসি, অনেক
অনেক বেশি ভালবাসি।"
আর বলেই হুট করেই ফাহাদকে জরিয়ে ধরল
মিথিলা, ফাহাদ বাধা দিলনা, ফাহাদ
জানে বাধা দিয়ে লাভ হবে না, এই
ভালবাসা সত্যিকার ভালবাসা, আর
সত্যিকার ভালবাসা কোন বাধা মানে না। —ভয়ংকর যে সাত খাদ্য দেয়া হবে জাহান্নামিদের

শেয়ার করুন

Author:

আমি সজীব হোসাইন -এই ব্লগের প্রতিষ্ঠাতা পাশাপাশি লেখালেখির কাজটাও করি। অনলাইনে প্রযুক্তির বিষয় নিয়ে যা জানি তা মানুষের মাঝে শেয়ার করার ইচ্ছায় এ ব্লগ টি তৈরি করা।